সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
কেলভিনহাউ, কুইন্সল্যান্ড: কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেলভিনহাউ এলাকায় এক হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিমানটি কেলভিনহাউয়ের ওকি কুইয়ার রোড এলাকায় একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করেন।
কুইন্সল্যান্ড পুলিশের অ্যাকটিং সিনিয়র সার্জেন্ট ম্যাট ফর্বস জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তা “একটি বিশাল অগ্নিগোলায়” পরিণত হয়।
তিনি বলেন, “ঘটনাস্থলের নিকটবর্তী সম্পত্তির মালিক তখন বাড়িতে ছিলেন। তিনি বিকট এক বিস্ফোরণের শব্দ শুনে জরুরি সেবায় ফোন করেন।”
“বিমানটির দুই আরোহী তাৎক্ষণিকভাবে মারা যান। এটা খুব বড় একটি অগ্নিকাণ্ড ছিল,” বলেন ফর্বস।
পুলিশ জানায়, বিমানটি একটি রুটিন বাণিজ্যিক ফ্লাইটে ছিল এবং এর আগে ওয়ারউইকে অবতরণ করেছিল।
কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ অনুসন্ধানে ফরেনসিক ক্র্যাশ ইউনিট তদন্ত শুরু করেছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) জানিয়েছে, তারা ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠাবে।
বিমানটির সুনির্দিষ্ট পরিচয় এবং নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: 7News
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।
বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।
শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।
ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।
বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।
সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…
