হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
মেলবোর্ন, ১১ আগস্ট— স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী হিনা খান। তবে তিনি এখন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে দেখা যাচ্ছে তাকে।
এদিকে তাকে কেউ গত এক বছরে কাজের জন্য ডাকেনি বলে জানান একটি সাক্ষাৎকারে। একইসঙ্গে জানান হিনার হাতে এখন কোনও কাজ নেই।
অসুস্থতার মধ্যে হিনা বিয়ে করেছেন। দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালকেই বিয়ে করেছেন অভিনেত্রী। আর ছোট পর্দায় রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে রকিকে নিয়েই ফিরেছেন। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করেছেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি কাজ করতে চান।
হিনা বলেন, ‘‘আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত করছে আমার অসুস্থতার কারণে।’’
তিনি আরও বলেন, ‘‘ কাজের জন্য আমি অডিশন দিতে প্রস্তুত আছি। আমি যে কোনও কাজ করতে চাই। দয়া করে আমাকে ডাকুন।’’
‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। তবে ‘বিগবস ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে এসে তিনি দারুণ পরিচিতি পান।