হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ডারউইন, ২০ সেপ্টেম্বর— বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
শুক্রবার বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত আল মুস্তফা মসজিদে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে খেজুর ও বাদাম দিয়ে আপ্যায়ন করা হয়।
শবনম ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল, আতঙ্কের চেয়ে কিছু কম নয়।”
তিনি আরও বলেন, “বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”
বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ দেশের বাইরে থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান ফারিয়া।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।”
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া পরে অভিনয়ে এসে জনপ্রিয়তা পান। একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।
এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।