হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ডারউইন, ০৮ অক্টোবর— “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?”- নিজের নতুন সিনেমার ট্রেলারে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এমন সংলাপে চমকে গেছেন তার ভক্তরা।
‘সোলজার’ সিনেমার প্রথম ঝলকের ঠিক শেষে এমন প্রশ্ন রাখেন শাকিব।
মঙ্গলবার ছবির ট্রেলারটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণার পর থেকেই শাকিবের ভক্তরা অপেক্ষায় ছিলেন, অবশেষে সামাজিক মাধ্যমে ছবির প্রথম ঝলক প্রকাশ পেয়েছে।
৩৪ সেকেন্ডের এই ট্রেলারের শুরুতে বাংলাদেশের দুর্নীতি ও সিন্ডিকেটের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা এবং বাংলাদেশের পরিচয় বহন করে এমন কিছু স্থাপনা।
ট্রেলারে প্রতিশোধের আভাসও রয়েছে। এতে স্পষ্ট যে, সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন শাকিব খান।
সেই লড়াই যে ভয়াবহ হবে, তা কিং খানের হুংকারেই বোঝা যায়। তবে ট্রেলারে শাকিব সশরীরে আসেননি। আলো আঁধারের খেলার মধ্যে বন্দুকযুদ্ধ আর একটি মোশন পোস্টারের মাধ্যমে তার উপস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে।
ট্রেলারটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মারাত্মক রূপ!’ আরেকজনের কথায়, ‘পুরোই আগুন!’
রবিবার ঢাকার তিনশ ফুট এলাকায় ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। অন্যান্য চরিত্রে আরও আছেন তৌকির আহমেদ, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন।