দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
দুবাই/কাঠমান্ডু: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে এই দুটি দল। এই দুই দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী বছরের টুর্নামেন্টের মোট ২০টি অংশগ্রহণকারী দলের মধ্যে ১৯টি চূড়ান্ত হলো।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।
২০২৬ আসরের বাছাই প্রক্রিয়ায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য মোট ৩টি স্থান বরাদ্দ রয়েছে। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে গত ৮ অক্টোবর আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয়। বর্তমানে সেখান থেকে উঠে আসা ৬টি দল সুপার সিক্স পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিশ্বকাপ নিশ্চিত: আজ সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয়ের পরই নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হয়। নেপাল ও ওমান উভয়েই নিজেদের প্রথম তিন ম্যাচে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ফলে দুই ম্যাচ হাতে থাকতেই তাদের শীর্ষ তিনের মধ্যে থাকা নিশ্চিত হয়েছে।
লড়াই বাকি: ছয় দলের এই লড়াইয়ে তৃতীয় জায়গাটির জন্য এখন প্রতিযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত (৪ ম্যাচে ৪ পয়েন্ট) এবং জাপান (২ পয়েন্ট)। কাতার (২ পয়েন্ট) ও সামোয়ার (০ পয়েন্ট) সম্ভাবনা কম।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ২০টি দল খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত ১৯টি দল চূড়ান্ত হয়েছে:
২০২৪ আসরের শীর্ষ ৭ দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান
আঞ্চলিক বাছাইপর্ব (চূড়ান্ত) এশিয়া-প্যাসিফিক: নেপাল, ওমান (তৃতীয় স্থান বাকি)
আঞ্চলিক বাছাইপর্ব (ইতিমধ্যে চূড়ান্ত) আমেরিকা: কানাডা ইউরোপ: ইতালি, নেদারল্যান্ডস আফ্রিকা: নামিবিয়া, জিম্বাবুয়ে