LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

ব্যবসা-বাণিজ্য

মেয়র তাপসের সার্ভারের নিবন্ধন’ অকার্যকর: ভোগান্তিতে ৭৯ হাজার মানুষ

মেয়র তাপসের সার্ভারের ৭৯ হাজার জন্ম ও মৃত্যু নিবন্ধন অকার্যকর

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জন্ম ও মৃত্যুনিবন্ধন করা প্রায় ৭৯ হাজার নাগরিক এখন চরম ভোগান্তিতে পড়েছেন। এই সময়ের মধ্যে ইস্যু করা কোনো সনদই অনলাইনে পাওয়া যাচ্ছে না এবং সেগুলো এখন অকার্যকর। ভুক্তভোগীরা ক্ষোভে এই সনদগুলোকে বলছেন ‘মেয়র তাপসের সার্ভারের নিবন্ধন’।

অনলাইনে নিবন্ধন না পাওয়ায় টাইফয়েড টিকা বা স্কুল ভর্তির মতো জরুরি কাজের জন্য নাগরিকদের নতুন করে জন্মনিবন্ধনের আবেদন করতে হচ্ছে। ২০২৩ সালের ৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জন্ম ও মৃত্যুনিবন্ধন কেন্দ্রীয় সিস্টেমের পরিবর্তে নিজস্ব সিস্টেমে (যা ‘মেয়র তাপসের সার্ভার’ নামে পরিচিত) করত।মেয়র তাপসের নির্দেশ: নিবন্ধনের ফির অর্থ নিজস্ব তহবিলে জমা করার দাবিতে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে এই আইনবহির্ভূত পদ্ধতি চালু করা হয়েছিল। এ বিষয়ে তৎকালীন রেজিস্ট্রার জেনারেলরা কয়েক দফা চিঠি দিলেও তা আমলে নেয়নি ডিএসসিসি।

সিস্টেম বাতিল: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর স্থানীয় সরকার বিভাগ ১৪ আগস্ট দক্ষিণ সিটির ওই পৃথক সিস্টেম বাতিল করে কেন্দ্রীয়ভাবে তথ্য যুক্ত করার নির্দেশ দেয়।

কারিগরি ত্রুটি: আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, তথ্য কেন্দ্রীয় সিস্টেমে একীভূত করার চেষ্টা করা হলেও কারিগরি ত্রুটির কারণে সব তথ্য একীভূত করা যায়নি। ফলে ৭৯ হাজার নিবন্ধন অকার্যকর হয়ে গেছে।

ভুক্তভোগীরা একবার নিবন্ধনের পরও আবার নতুন করে নিবন্ধনের ঝক্কিঝামেলা পোহাতে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন। খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা রুহুল বারী ইউনুছ বলেন, ১০ বছর বয়সী মেয়ের নিবন্ধনের জন্য তাঁকে নতুন করে আবেদন করতে হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই মন্তব্য করছেন, “তাপস কি মাগনা জন্মনিবন্ধন করে দিয়েছেন?”  প্রতিটি নিবন্ধনের জন্য আবেদনকারীরা ৫০ টাকা ফি দিয়েছিলেন। সেই হিসাবে ৭৯ হাজার আবেদনের জন্য নাগরিকদের ৩৯ লাখ ৫০ হাজার টাকা গচ্চা গেছে।

নতুন আবেদনের ক্ষেত্রে আবার ফি নেওয়ার বিষয়ে রেজাউল করিম বলেন, ফির বিষয়টি সিস্টেমে যুক্ত, ফলে ফি না দিলে আবেদন করা যাচ্ছে না। অকার্যকর নিবন্ধন নিয়ে রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যুনিবন্ধন) মো. যাহিদ হোসেন গত ৫ অক্টোবর জানান, দক্ষিণ সিটির ৪০ হাজার নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা দূর হয়েছে এবং সেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। বাকিগুলোর সমস্যা সমাধানে কাজ চলছে। তবে ভুক্তভোগীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related News

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

0 1783000830

পুনরায় চালু হচ্ছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় রেল যোগাযোগ

ডারউইন, ০৩ জুলাই : বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের ইস্টার্ন রেলওয়ে। এখন…

f

Search