LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ক্রিকেটার নিহতের জেরে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালো আফগানিস্তান: এসিবি’র অভিযোগ

হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার

কাবুল: আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক ঘোষিত সিরিজটি আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানেরও অংশ নেওয়ার কথা ছিল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড গতকাল (শুক্রবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় এবং হামলার জন্য ‘পাকিস্তানি বাহিনীকে’ দায়ী করে।

বিবৃতিতে এসিবি দাবি করে, আরগুন জেলার নিহত তিন ক্রিকেটার—কবির, সিবঘাতুল্লাহ ও হারুন—পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এসিবি’র দাবি: “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”

এসিবি আরও জানায়, হৃদয়বিদারক এই ঘটনায় তিন ক্রিকেটারের পাশাপাশি আরও পাঁচজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় তাঁরা হামলার শিকার হন।

মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে এবং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসিবি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়: “মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

চলতি বছর এটি হতো আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। তবে এটিই হতো পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সূচি অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল—উদ্বোধনী ম্যাচটি ছিল ১৭ নভেম্বর।

এই সিরিজ এমন এক সময়ে চূড়ান্ত হয়েছিল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো মন্তব্য করেনি।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search