টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।
মাদ্রিদ: স্প্যানিশ লা লিগার একটি নিয়মিত ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিনব নীরব প্রতিবাদ জানিয়েছেন লিগটির খেলোয়াড়েরা। শুক্রবার রাতে নবম রাউন্ডের প্রতিটি ম্যাচের শুরুতেই এই প্রতীকী প্রতিবাদ জানানো শুরু হয়েছে।
রিয়াল ওভিয়েদো ও এস্পানিওলের মধ্যকার ম্যাচ সম্প্রচারের সময় প্রথম ২৫ সেকেন্ড খেলা বন্ধ রেখে খেলোয়াড়েরা ১৫ সেকেন্ডের নীরব প্রতিবাদ জানান। এই সময়ে টেলিভিশন সম্প্রচারে মাঠের পরিবর্তে স্টেডিয়ামের বাইরের দৃশ্য দেখানো হয়।
স্প্যানিশ ফুটবলারদের সংগঠন (এএফই) শুক্রবার থেকে সোমবার পর্যন্ত নবম রাউন্ডের প্রতিটি ম্যাচের শুরুতেই এই প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে। এএফই এক বিবৃতিতে বলেছে, লা লিগার যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানো হচ্ছে। তাদের মতে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব, সংলাপের ঘাটতি এবং নীতিগত অসংগতি ছিল।
গত সপ্তাহে লা লিগা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, আগামী ২০ ডিসেম্বর বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি মায়ামিতে অনুষ্ঠিত হবে। এএফই জানিয়েছে, শীর্ষ লিগের ২০টি দলের অধিনায়করা সবাই এই প্রতিবাদে একমত। যদিও বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়দের সরাসরি প্রতিবাদে অংশ নিতে বলা হয়নি, তবে তারা ‘প্রতিবাদের মূল উদ্দেশ্যের সঙ্গে একমত’।
যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলা নিয়ে বার্সেলোনা শিবিরেও অসন্তোষ স্পষ্ট। গত শুক্রবার বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক খেলোয়াড়দের ও নিজের অসন্তোষের কথা জানান। ফ্লিক বলেন, “আমার খেলোয়াড়েরা খুশি নয়, আমিও খুশি নই। কিন্তু লা লিগা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই ম্যাচ খেলতেই হবে।” ৭ হাজার ২০০ কিলোমিটার দূরে গিয়ে মৌসুমের একটি নিয়মিত ম্যাচ খেলা নিয়ে কেউ খুশি নন। বার্সেলোনার এই অতিরিক্ত ভ্রমণের চাপ হবে শীতকালীন বিরতির ঠিক আগে, যার পর আগামী ৭ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে খেলতে তাদের আবারও সৌদি আরবে যেতে হবে।
যদিও বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা যুক্তি দিয়েছেন যে এটি আমেরিকান ক্রীড়া বাজারে লা লিগার প্রসার ঘটানোর একটি বড় সুযোগ। উল্লেখ্য, নানামুখী আপত্তির মুখেও গত ৬ অক্টোবর উয়েফা অনিচ্ছা সত্ত্বেও এই ম্যাচ মায়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।