হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
মুম্বাই: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণি এখন উত্তরেও পরিচিত মুখ। অভিনেত্রী মনে করেন, তাঁর এই সর্বভারতীয় জনপ্রিয়তার মূলে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটিপ্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর নতুন ওয়েব সিরিজ, ভালো স্ত্রীর সংজ্ঞা এবং মায়ের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
জি ফাইভ হটস্টারে মুক্তি পেয়েছে প্রিয়ামণি অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘গুড ওয়াইফ’, যা রবার্ট কিংয়ের মার্কিন টেলিভিশন সিরিজ দ্য গুড ওয়াইফ-এর অবলম্বনে নির্মিত। এই লিগ্যাল ড্রামা পলিটিক্যাল সিরিজে একজন লড়াকু আইনজীবী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রিয়ামণি সমালোচকদের নজর কেড়েছেন।অভিনেত্রী প্রিয়ামণির কাছে একজন ভালো স্ত্রীর সংজ্ঞা জানতে চাওয়া হলে তিনি সমাজকে দেওয়া বার্তা দেন।
প্রিয়ামণি বলেন, “আমাদের সমাজে মেয়েদের গায়ে স্ত্রী, মা বা গৃহকর্মীর তকমা লাগিয়ে দেওয়া হয়। আমার মতে, যে নিজের শর্তে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে, সে–ও ভালো স্ত্রী হয়ে উঠতে পারে। একজন ভালো স্ত্রী ভালো নারী, সঙ্গী বা অন্য কিছু হয়ে উঠতেও পারে।” সাক্ষাৎকারে প্রিয়ামণি তাঁর অভিনেত্রী হওয়ার পথে মায়ের বিশাল আত্মত্যাগের কথা স্মরণ করেন।
আত্মত্যাগ: প্রিয়ামণি জানান, তাঁর মা ইন্ডাস্ট্রিতে তাঁকে একা ছাড়তে চাননি। পারিবারিক চাপ নয়, বরং নিজের ইচ্ছাতেই তিনি সময়ের অনেক আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। মা যখন ব্যাংক ম্যানেজার হওয়ার মুখে, তখনই তিনি শুধু প্রিয়ামণির জন্য চাকরি ছাড়েন। শ্রদ্ধা জ্ঞাপন: আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, “আমার অভিনেত্রী হওয়ার পেছনে মায়ের সাহসী আত্মত্যাগ ছিল। তাঁর অবদান সবচেয়ে বেশি। আমি সেই সব মাকে শ্রদ্ধা করি, যাঁরা সন্তানদের কারণে নিজেদের ক্যারিয়ার, স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন।”

প্রিয়ামণি।
প্রিয়ামণি দীর্ঘকাল তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, এবং হিন্দি ছবিতে সমান দাপট দেখালেও তাঁর নাম-যশ একসময় দক্ষিণে সীমাবদ্ধ ছিল। এখন ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ থেকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার মাধ্যমে তাঁর পরিচিতি সারা ভারতে ছড়িয়ে পড়েছে।
অভিনেত্রী মনে করেন, সর্বভারতীয় স্তরে এই খ্যাতি বা জনপ্রিয়তা মূলত ওটিটিরই অবদান। তাঁর মতে, “ওটিটির কারণে আমি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। আমার কাছে এখন দারুণ দারুণ প্রস্তাব আসছে।” তিনি জানান, ‘ভামাকালাপম’ ছবির ‘অনুপমা’ বা ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের ‘সুচিত্রা’র মতো ভিন্ন শেডের চরিত্র বড় পর্দায় সহজে পাওয়া যায় না, যা তিনি ওটিটির মাধ্যমে পাচ্ছেন।
প্রিয়ামণি বিশ্বাস করেন, প্রতিভা কখনোই ভাষা বা ভৌগোলিক সীমারেখায় থেমে থাকে না। তাঁর লক্ষ্য একটাই—চরিত্রকে সব মাধ্যমে সত্যি করে তোলা।