হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বেঙ্গালুরু/মুম্বাই: বক্স অফিসে এখনো অপ্রতিরোধ্য ঋষভ শেঠি পরিচালিত কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মাথায় ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির ঘরে আয় করেছে। তবে দর্শকদের জন্য সুখবর হলো, আলোচিত এই কন্নড় সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘কানতারা: চ্যাপ্টার ১’। আজ সোমবার প্ল্যাটফর্মটির পক্ষ থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে ভারতে সর্বোচ্চ আয় করা সিনেমা এখন ‘কানতারা: চ্যাপ্টার ১’। ছবিটি মাত্র ২৫ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৮১৩ কোটি রুপি, যা এর আগে ৮০৭ কোটি রুপি আয় করা ‘ছাবা’-কে টপকে গেছে।

‘কানতারা চ্যাপটার ১’ সিনেমার দৃশ্য।
প্রিকুয়েল ও প্রত্যাশা: ‘কানতারা: চ্যাপ্টার ১’ হলো জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। এটি ইতিহাস, মিথ এবং লোকজ বিশ্বাসের শক্তিশালী মেলবন্ধনে গড়ে ওঠা এক পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ শেঠি পরিচালনা ও অভিনয় উভয় ক্ষেত্রেই প্রত্যাশা ছাড়িয়ে গেছেন।
মুক্তির সময়: ছবিটি এখনো বক্স অফিসে ভালো ব্যবসা করায় এত দ্রুত ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। প্রাইম ভিডিওতে কন্নড় ভাষার পাশাপাশি তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়ও সিনেমাটি দেখা যাবে। তবে হিন্দি সংস্করণের মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

‘কানতারা: চ্যাপটার ১’ সিনেমায় ঋষভ শেঠি।
ওটিটিতে মুক্তি নিয়ে ঋষভ শেঠি বলেন, “মানুষ, প্রকৃতি ও বিশ্বাস—এই তিনের পবিত্র বন্ধনকে উদ্যাপন করে ‘কানতারা’। এই প্রিকুয়েলে আমি ফিরেছি সেই উৎসে, যে সংস্কৃতি ও ঐতিহ্য এই জগৎকে জন্ম দিয়েছিল।”
তিনি আরও বলেন, “প্রাইম ভিডিওর সৌজন্যে এই গল্প এবার সীমান্ত পেরিয়ে যাবে। দর্শকরা ‘কানতারা’র রহস্য আর আধ্যাত্মিকতাকে তার সবচেয়ে শুদ্ধ রূপে দেখতে পাবেন।”