LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

বিসিবি পরিচালক হলেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা

robbiba
করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হলেন দেশের পরিচিত করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।

বিসিবি পরিচালকের পদ থেকে ইসফাক আহসান পদত্যাগ করার পর তাঁর জায়গায় রুবাবা দৌলাকে মনোনীত করেছে এনএসসি। গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি ইসফাক আহসানকে মনোনয়ন দিলে তাঁর রাজনৈতিক পরিচয় ও বিতর্কিত নির্বাচনে প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়। আজ এনএসসি’র চিঠিতে আনুষ্ঠানিকভাবে ইসফাকের পদত্যাগের বিষয়টি উল্লেখ করা হয়।

দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক রুবাবা: রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করেছেন।

robbiba1

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

দেশের ক্রীড়াঙ্গনে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

ক্রিকেট অঙ্গনেও রুবাবা পরিচিত মুখ। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে গ্রামীণফোন ছিল জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩-২০১১)। এমনকি, ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আজ বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে এবং ধারণা করা হচ্ছে, রুবাবা দৌলা এই সভায় যোগ দিতে পারেন। এনএসসি মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

Related News

Messi Last Match

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও হয়ে থাকল তাঁর নিজের মতোই—গোল, অ্যাসিস্ট আর আবেগে মোড়ানো। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি…

Messi

মেসির শেষ ম্যাচে ১০ মিনিটে বিশেষ শ্রদ্ধা, কাঁদল মনুমেন্টাল

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হলো খেলা। পুরো…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

f

Search