LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ইউরোপ-সেরা নির্ধারণী লড়াই আজ:পিএসজি বনাম বায়ার্ন,

sport 1

ক্রীড়া ডেস্ক:ফুটবল ভক্তদের জন্য আজ এক মহাদিবস। উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আজ রাতে তাদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখ-এর। পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার ভাষায়, এটি ‘ইউরোপের সেরা দুই দলের লড়াই’।

চ্যাম্পিয়নস লিগের এবারের পয়েন্ট তালিকায়ও এই দুই দলই শীর্ষে অবস্থান করছে (গোলপার্থক্যে পিএসজি এগিয়ে)। কিন্তু এই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শীর্ষ দল পিএসজিকে, কারণ বায়ার্ন এবার আক্ষরিক অর্থেই অজেয় হয়ে উঠেছে।

বায়ার্নের ঐতিহাসিক ফর্ম: সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে প্রথম টানা ১৫টি ম্যাচ জিতে বায়ার্ন মিউনিখ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে নতুন রেকর্ড গড়েছে। তারা ১৯৯২-৯৩ মৌসুমে এসি মিলানের গড়া ১৩ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ১৫ ম্যাচে বাভারিয়ানরা গোল করেছে ৫৪টি।

ভিতিনিয়ার দাবি: সেরা দলের ফয়সালা হবে আজ ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে পিএসজি তারকা ভিতিনিয়া এই ম্যাচকে ইউরোপের সেরা নির্ধারণী মনে করছেন। তিনি বলেন, “আমরা ইউরোপের দুই সেরা দল। বায়ার্ন দুর্দান্ত ফর্মে আছে। আমরাও ভালো করছি, গত মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখেছি। দুই দলের কারা সেরা, সেই উত্তরটা আজই মিলবে। মাঠেই সব উত্তর দিতে হবে।”

বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে চলা এই ম্যাচ খেলার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান ভিতিনিয়া।

এনরিকের ভিন্ন মত, তবু এগিয়ে রাখলেন বায়ার্নকে পিএসজি কোচ লুইস এনরিকে অবশ্য এই ম্যাচকে ইউরোপ-সেরা নির্ধারণী মনে করেন না। তাঁর মতে, সেরা দল কে, সেই হিসাব ট্রফি জয়ের পর মৌসুম শেষে হওয়াই ভালো।

তবে তিনি আজকের ম্যাচে বায়ার্নকেই এগিয়ে রাখলেন। স্প্যানিশ কোচ বলেন, “এ মুহূর্তে এতটুকু পরিষ্কার—তারা খুব শক্তিশালী। টানা ১৫ ম্যাচ জেতা অবিশ্বাস্য। আমাদের তো তিন-চারটি ম্যাচ জিততে খুবই কষ্ট হয়েছে।”

এনরিকে পিএসজি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “পার্ক দ্য প্রিন্সেসে আমাদের সমর্থকদের সামনে আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই নামব। তাদের প্রেসিং সামলানোর ক্ষমতাও আমাদের আছে।”

দেম্বেলে খেলছেন: পিএসজি সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন এনরিকে। চোট থেকে সেরে উঠেছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। এনরিকে নিশ্চিত করেছেন, দেম্বেলে আজ খেলবেন, তবে কতক্ষণ খেলবেন, সেই সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, তারা জয়ের ধারা ধরে রাখতে চান এবং সমর্থকদের একটি সাফল্যেভরা মৌসুম উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে বায়ার্নই এগিয়ে। ১৪ ম্যাচের মধ্যে তারা জিতেছে ৮টিতে, আর পিএসজি জিতেছে ৬টিতে।

Related News

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

icc

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের কারণে আইসিসির ৩ বিলিয়ন ডলারের চুক্তি ঝুঁকির মুখে। বিস্তারিত জানুন গার্ডিয়ানের প্রতিবেদনসহ।

f

Search