বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া : সার্বিয়ান শীর্ষ লিগের ফুটবল ক্লাব রাডনিস্কি ১৯২৩-এর প্রধান কোচ ম্লাদেন জিজোভিচ সোমবার এক অপ্রত্যাশিত ও শোকাবহ ঘটনার মধ্য দিয়ে ম্যাচ চলাকালে মৃত্যুবরণ করেছেন। ৪৪ বছর বয়সী এই কোচ ম্লাদোস্ত লুচানির বিপক্ষে খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগকেই তাঁর মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
খেলা শুরুর মাত্র ২২তম মিনিটেই কোচ জিজোভিচ হঠাৎ অসুস্থ হয়ে বেঞ্চের কাছে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের মেডিকেল টিম দ্রুত তাঁকে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি সামাল দিতে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হলেও, খেলা আবার শুরুর ২০ মিনিটের মধ্যেই খেলোয়াড়দের কাছে পৌঁছায় সেই মর্মান্তিক খবর—কোচ জিজোভিচ আর নেই।
ঘটনাটি জানার পর দুই দলের খেলোয়াড়ই গভীর শোকে ভেঙে পড়েন। অনেকেই মাঠেই কান্নায় লুটিয়ে পড়েন। এমন পরিস্থিতিতে রেফারি দ্রুত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
জিজোভিচের সহকারী কোচ ঘটনার আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ঘটনার আগে জিজোভিচ কিছুটা অসুস্থতা বোধ করছিলেন।
“তিনি আমাকে নির্দেশ দিচ্ছিলেন, তারপর রেফারির সঙ্গে কথা বললেন। কিছু সময় পর বেঞ্চের দিকে এসে বললেন, ‘আমি ভালো লাগছে না, ভালো লাগছে না’। তারপরই তিনি পড়ে গেলেন।”— সহকারী কোচ
সহকারী কোচ আরও জানান, ঘটনার আগে কোচ খাবারের মান নিয়েও অভিযোগ করেছিলেন, বলছিলেন, “মাছটা ভালো না, এটা আর খাব না।” ওয়ার্ম আপের সময় অবশ্য তাঁর কোনো সমস্যা ছিল না।
ম্লাদেন জিজোভিচ মাত্র দুই সপ্তাহ আগেই, গত ২৩ অক্টোবর, রাডনিস্কি ১৯২৩-এর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে দল একটি লিগ ম্যাচে জয় এবং একটি কাপ ম্যাচে হারের স্বাদ পেয়েছিল।
দলের খেলোয়াড় চোসিক জানান, কোচের মৃত্যুতে তাঁরা হতবাক: “আমরা খেলা চালিয়ে গিয়েছিলাম এই আশা নিয়ে যে তিনি আবার ফিরে আসবেন। আমরা ভেবেছিলাম, তাঁর জন্যই জিতব। কিন্তু আমরা হতবাক ছিলাম, মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তবু বিশ্বাস করছিলাম তিনি ফিরে আসবেন।”