Habibullah Fahad’s Short Story Collection A White Dove’s Elegy
Staff Reporter: Fiction writer Habibullah Fahad has published his new short story collection, A White Dove’s Elegy. The book contains seven short stories, translated from…
মুম্বাই: বলিউড অভিনেতা অজয় দেবগন—যিনি পর্দায় শান্ত, গম্ভীর ও অত্যন্ত নিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে পরিচিত—সম্প্রতি তাঁর কৈশোর ও তারুণ্যের এক অন্ধকার দিক উন্মোচন করেছেন। অভিনেতা প্রকাশ করেছেন যে, তিনি খুব অল্প বয়সে মদ্যপানে আসক্ত হয়েছিলেন এবং একটা সময় তিনি ‘সত্যিই অনেক বেশি খেতেন’ বা ‘হেভি ড্রিঙ্কার’ ছিলেন।
অজয় দেবগনের ভাষ্য অনুযায়ী, তাঁর মদ্যপানের শুরু হয় মাত্র ১৪ বছর বয়সে। বন্ধুদের উৎসাহে কৌতূহলবশত অ্যালকোহল নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই ‘একবারের ব্যাপার’ ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়।
তিনি বলেন, “শুরুতে কৌতূহলবশত খেয়েছিলাম, তারপর এটা অভ্যাস হয়ে গেল। একাধিকবার ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু সহজ ছিল না।” অজয় স্বীকার করেন, আসক্তি তৈরি করা সহজ, কিন্তু তা থেকে বেরিয়ে আসা কঠিন। তিনি নিজেকে লুকাননি: “আমি এটা লুকাই না—আমি অনেক পান করতাম। কিন্তু একসময় মনে হলো, থামতেই হবে।”
নিজের আসক্তিকে নিয়ন্ত্রণে আনতে এবং জীবন বদলাতে অজয় দেবগন একসময় একটি ওয়েলনেস স্পা-তে যোগ দেন। তাঁর কথায়, সেখানেই তিনি সম্পূর্ণভাবে মদ্যপান বন্ধ করার সিদ্ধান্ত নেন। অজয় বিশ্বাস করেন, সেই সিদ্ধান্তই তাঁর জীবন বদলে দিয়েছে।
অভিনেতার বার্তা হলো, এই আসক্তি ছিল একটি বদভ্যাস, যা কৈশোরে বন্ধুদের পাল্লায় পরে শুরু হয়। তবে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অজয় মনে করেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলে সহজেই তা করা যায় এবং এ জন্য সঙ্গীর সমর্থন জরুরি হলেও সবচেয়ে জরুরি হলো নিজের ইচ্ছা।
এখনকার অজয় দেবগন একজন নিয়ন্ত্রিত মানুষ, যিনি মদ্যপানকে আর আসক্তি হিসেবে নেন না।