LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের ছবি

dev
শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিনোদন  :  গত ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিবছর বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতিতে উৎসব শুরু হলেও, এবার কোনো বড় বলিউড তারকা উৎসবে অংশ নেননি। অন্যদিকে, এবারের উৎসবে বাংলাদেশের কোনো সিনেমা স্থান না পাওয়ায় অনেক সিনেমাপ্রেমী হতাশা প্রকাশ করেছেন।

এবারের উৎসবের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, যাঁকে এই অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নাচের দল।

উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ১৯৬১ সালের ক্ল্যাসিক সিনেমা ‘সপ্তপদী’, যা পরিচালনা করেন অজয় কর।

kolkata film

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ।

এবারের উৎসবে ৩৯টি দেশের মোট ২১৫টি ছবি দেখানো হচ্ছে, যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি রয়েছে। এর পাশাপাশি ৩০টি বিদেশি ভাষার ছবিও জায়গা পেয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের কোনো নতুন ছবি এই উৎসবে আসেনি। উৎসব কমিটির সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’ সিনেমাটি জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেটি উৎসবের কাঙ্ক্ষিত মানদণ্ড রাখতে না পারায় জায়গা পায়নি।

তবে, বাংলাদেশে নির্মিত ঋত্বিক ঘটকের কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনের দিনে ছবির প্রযোজক হাবিবুর রহমান খানও উপস্থিত ছিলেন। এর আগে ২০২২ সালে মুহাম্মদ কাইয়ুমের ‘কুড়াপক্ষীর শূন্যে উড়া’ ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছিল।

kolkata film1

চলছে কলকাতা চলচ্চিত্র উৎসব।

উৎসবে জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে—ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী ও রিচার্ড বার্টনকে। এছাড়া, ‘শোলে’ সিনেমার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’-এ অংশ নেবেন নির্মাতা রমেশ সিপ্পি। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে তাঁর পরিচালিত একাধিক বিখ্যাত সিনেমা দেখানো হচ্ছে।

Related News

shakib

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের…

image 349341 1794543018

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

image 349766 1794642261

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক…

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search