বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের নিয়ে করা ‘অবমাননাকর’ মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বরাবর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এই ঘটনায় একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করা হয়েছে।
গত রোববার বিসিবির কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তব্যে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি দেশের ফুটবলারদের ব্যবহার অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেন।

বিসিবি পরিচালক আসিফ আকবর।
“ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে এবং প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে। এমনকি যেখানে ফুটবলের আয়োজন নেই, সেখানেও স্টেডিয়াম ব্যবহার করছে।”
আসিফের এমন মন্তব্যকে ‘দৃষ্টিকটু ও অশোভন’ মনে করছে বাফুফে। চিঠিতে বলা হয়েছে, এমন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী।
বাফুফে আরও উল্লেখ করে, “গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক। এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়েরাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবিলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
সংস্থাটি ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাবকে দুঃখজনক ও উদ্বেগজনক মনে করে এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।