LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

মুশফিকের ১০০তম টেস্ট: ‘দেশের জন্য এই বিশাল অর্জন : আইরিশ কোচ

mushfiqur rahim

ক্রীড়া প্রতিবেদক :  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ অধ্যায় রচনা করতে চলেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শততম ম্যাচ। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক পূরণের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করা নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।

মুশফিকের এই বিশাল অর্জনকে সম্মান জানিয়েছেন আয়ারল্যান্ড দলের কোচ হেনরিখ মালান। সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি মুশফিকের পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের বিশেষ প্রশংসা করেন।

“দেশের জন্য ১০০টি টেস্ট খেলা বিশাল অর্জন। আমরা এখন পর্যন্ত মাত্র ১০টি টেস্ট খেলেছি। তাই বুঝতে পারি তিনি কতোটা ধৈর্য ও কঠোর পরিশ্রম করেছেন।”

তবে মজার ছলে তিনি যোগ করেন, “অভিনন্দন থাকলো—তবে আশা করি পরের পাঁচ দিন সে ভালো খেলবে না।”

মালান স্মরণ করিয়ে দেন, টেস্ট ক্রিকেটে সাফল্য সহজে আসে না; এর পেছনে লুকিয়ে থাকে অসীম পরিশ্রম, শত শত ট্রেনিং সেশন এবং মানসিক দৃঢ়তা।

আইরিশ কোচ মুশফিকের নিয়মানুবর্তিতা দেখে মুগ্ধ। তিনি বলেন, “প্রতিদিন সকালে আমি যখন নাস্তা করতে যাই, তাকে দেখি ৬টা ৪৫ মিনিটে টেবিলে বসে আছে। এরপর সে সবার আগে মাঠে যায় এবং অনুশীলন শুরু করে। অন্যরা আসার আগেই তার স্ট্রেচিং, ব্যাটিং প্র্যাকটিস সব শেষ হয়ে যায়।”

মালানের ভাষায়, যখন কেউ অন্ধকারে কঠোর পরিশ্রম করে, আলো জ্বলার সময় স্বাভাবিকভাবেই সে পারফর্ম করে। মুশফিক সময়ের সঙ্গে সেটাই প্রমাণ করেছেন।

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া আয়ারল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াইয়ে মুশফিকের মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ব্যাটারকে থামানোই এখন বড় চ্যালেঞ্জ।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search