বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলামের আগে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পর্কে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেছেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্রিকবাজকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিম নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছি আমার নামটা ড্রাফট থেকে তুলে নিতে।”
তামিম ইকবালের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে তাঁর স্বাস্থ্য এবং প্রস্তুতির অভাব। গত বছরের মার্চে ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই এই অভিজ্ঞ ওপেনার মাঠের বাইরে রয়েছেন। চিকিৎসা, পুনর্বাসন এবং ব্যক্তিগত সময় নিয়ে ব্যস্ত থাকায় তিনি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারেননি।
বিপিএলের সূচনা, অর্থাৎ ২০১২ সাল থেকে তামিম ইকবাল এই টুর্নামেন্টের কোনো মৌসুম বাদ দেননি। বিপিএলের ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটার। সাম্প্রতিক দুই আসরে তিনি ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর না খেলার সিদ্ধান্ত ক্রিকেটভক্তদের মাঝে বড় ধরনের হতাশার জন্ম দিয়েছে।
মাঠের বাইরের সময়টায় তামিম ক্রিকেট প্রশাসনেও যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন এবং বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
সব মিলিয়ে দেশের অন্যতম সেরা এই ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তাঁর মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।