LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করে মা হয়েছেন শীতল : বিক্রান্ত

vikrant

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসেই এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর এ বছর বাবা-মা হয়েছেন। ছেলে বরদানকে নিয়ে এখন তাঁদের জীবনে বইছে আনন্দের নতুন ঢেউ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।

বিক্রান্ত মাসেই জানান, সন্তানের সঙ্গে বাবা যতটাই আত্মিকভাবে যুক্ত থাকুক না কেন, একজন মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়। আর এই গভীর উপলব্ধি তাঁর হয়েছে, যখন তিনি শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছেন।

‘টুয়েলফথ ফেল’-খ্যাত এই তারকা তাঁর অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে শীতল ঠাকুরের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন।

“আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। সেই ছোট মেয়েটাকে গর্ভাবস্থার সময় দেখেছি। তার পেট দিন দিন বাড়তে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা সহ্য করা সত্যিই, মেয়েরা অনেক কিছু সহ্য করে।”

বিক্রান্ত মাসেই জানান, একটি পরিবার পাওয়ার স্বপ্ন তিনি সব সময়ই দেখতেন। আর যখন শীতলের সঙ্গে তাঁর দেখা হয়, তখন সেই স্বপ্নই বাস্তব রূপ পায়। বিক্রান্তের কথায়, সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তাঁর মনে আর কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি।

উল্লেখ্য, বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয় এবং তিন দিন পর সামাজিক রীতি মেনে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন।

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

f

Search