LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

আয়ের দৌড়ে মেসিকে দ্বিগুণ ব্যবধানে হারালেন রোনালদো

ronaldo

ক্রীড়া : মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক চললেও, আয়ের দৌড়ে পর্তুগিজ সুপারস্টার এবার যোজন যোজন এগিয়ে। বিখ্যাত সাময়িকী ফোর্বসের ২০২৫ সালের তথ্যানুযায়ী, আর্জেন্টাইন অধিনায়ককে টপকে বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার এখন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদো এ বছর আয় করেছেন ২৮০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪২১ কোটি ৬০ লাখ টাকা। পারিশ্রমিক ও বিজ্ঞাপনী চুক্তির সমন্বয়ে তাঁর এই বিশাল আয় তাঁকে ক্রীড়া বিশ্বের শীর্ষস্থানে বসিয়েছে।

অন্যদিকে, ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানো ৩৭ বছর বয়সী লিওনেল মেসি এ বছর আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৫৮৮ কোটি ৭১ লাখ টাকা)। ফুটবলারদের মধ্যে তিনি দ্বিতীয় হলেও সামগ্রিক ক্রীড়াঙ্গনে তাঁর অবস্থান তৃতীয়। আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস (১৩২.৬ মিলিয়ন ডলার)।

২০২৫ সালের শীর্ষ আয়ের ফুটবলাররা:

খেলোয়াড় আয়ের পরিমাণ (ডলার) আয়ের পরিমাণ (টাকায় – প্রায়)
ক্রিশ্চিয়ানো রোনালদো ২৮০ মিলিয়ন ৩,৪২১ কোটি ৬০ লাখ
লিওনেল মেসি ১৩০ মিলিয়ন ১,৫৮৮ কোটি ৭১ লাখ
করিম বেনজেমা ১০৪ মিলিয়ন ১,২৬৯ কোটি ৮০ লাখ
কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ১,১৬০ কোটি টাকা
আর্লিং হালান্ড ৮০ মিলিয়ন ৯৭৭ কোটি টাকা

তালিকায় পরবর্তী অবস্থানে আছেন ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন) ও মোহাম্মেদ সালাহ (৫৫ মিলিয়ন)। এছাড়াও উদীয়মান তারকা হিসেবে জুড বেলিংহাম ও লামিন ইয়ামালও এ বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেছেন।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search