হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তোলার আগেই রেকর্ড শুরু করে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৬ সালের জন্য দর্শকদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে তাঁর আসন্ন ছবি ‘কিং’। বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (IMDb)-এর সাম্প্রতিক র্যাংকিংয়ে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, প্রতি মাসে আইএমডিবি-র প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর সার্চ এবং পেজভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এটি কেবল ভারতীয় দর্শক নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
২০২৬ সালের শীর্ষ প্রতীক্ষিত ছবির তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এমন:
কিং: শাহরুখ খান ও সুহানা খান অভিনীত।
রণবীর কাপুর অভিনীত (পরিচালনা: নীতেশ তিওয়ারি)।
থালাপতি বিজয় অভিনীত (পরিচালনা: এইচ ভিনোথ)।
প্রভাস অভিনীত (পরিচালনা: সন্দীপ রেড্ডি ভাঙ্গা)।
যশ অভিনীত (পরিচালনা: গীতু মোহনদাস)।
সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খান-কে। ছবির মূল ভিলেন হিসেবে থাকছেন অভিষেক বচ্চন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা ও আরশাদ ওয়ারসিকে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।