বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট কি এবার ব্যাট-বল হাতে ২২ গজে দৌড়াবেন? ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (LA28) দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। আর এই বিশেষ আসরেই ক্রিকেটের রঙিন পোশাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন জ্যামাইকান এই কিংবদন্তি।
অ্যাথলেটিক্সের দুনিয়ায় ঝড় তোলার আগে বোল্টের প্রথম ভালোবাসা ছিল ক্রিকেট। কৈশোরে তিনি একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলেন। সম্প্রতি ‘এসকোয়ার’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট জানান, হাইস্কুলে তাঁর ক্রিকেট কোচই তাঁকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ক্রিকেটের প্রতি টান তাঁর এখনো আগের মতোই অটুট।
অবসর ভেঙে মাঠে ফেরা প্রসঙ্গে হাস্যরস মিশিয়ে বোল্ট বলেন:
“আমি পেশাদার খেলাধুলা থেকে সুখেই অবসর নিয়েছি। অনেকদিন ক্রিকেট খেলিনি, কিন্তু যদি জ্যামাইকার ক্রিকেট কর্তৃপক্ষ আমাকে ডাকে, আমি প্রস্তুত থাকব!”
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি।
২০১৪ সালে ভারতে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়ে নিজের ক্রিকেট প্রতিভার জানান দিয়েছিলেন এই গতিদানব।
অ্যাথলেটিক্সে ৮টি অলিম্পিক স্বর্ণ ও ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই অ্যাথলেট যদি সত্যিই ২০২৮ সালে জ্যামাইকার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান, তবে তা অলিম্পিক ইতিহাসের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে।