LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকার বিয়ে কি ২৬ ফেব্রুয়ারি

rashmika mandanna

বিনোদন ডেস্ক : রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার রসায়ন সবসময়ই থাকে আলোচনার তুঙ্গে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর এবার তাঁদের বিয়ের পিঁড়িতে বসার খবরে শোরগোল পড়ে গেছে অনুরাগী মহলে। ২০২৫ সালের অক্টোবরে গোপনে বাগদান সারার পর আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে নতুন উন্মাদনা।

সম্প্রতি ‘হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হয় রাশমিকাকে। মুচকি হেসে অভিনেত্রী বলেন, “এই গুঞ্জন তো গত চার বছর ধরেই চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করে যাচ্ছে এবং সুখবরের জন্য অপেক্ষা করছে। তবে এখনই আমি কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন সত্যি কথা বলার সময় আসবে, তখনই মুখ খুলব।”

উদয়পুরে রাজকীয় আয়োজন? ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে চার হাত এক হতে চলেছে। বাগদানের মতো বিয়ের অনুষ্ঠানটিও অত্যন্ত ঘরোয়াভাবে সারতে চান এই তারকা জুটি। যেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

যদিও দুই তারকা এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে সম্প্রতি বিজয় ও রাশমিকার আঙুলে একই ধরনের আংটি দেখা গেছে। পাপারাৎজিরা সেই ছবি ক্যামেরাবন্দি করলেও এই জুটি তা নিয়ে কোনো মন্তব্য করেননি। এখন দেখার বিষয়, ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কবে বিয়ের পিঁড়িতে বসেন ‘গীত গোবিন্দম’ খ্যাত এই জনপ্রিয় জুটি।

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

f

Search