টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।
ক্রীড়া ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এবং ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকির প্রভাব এবার পড়তে যাচ্ছে ক্রীড়াঙ্গনে। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী অবস্থানের প্রতিবাদে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দেশটির রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে জোরালো জনমত তৈরি হচ্ছে।
রাজনৈতিক চাপ ও সরকারি অবস্থান: জার্মান সরকারের সম্মতিতে দেশটির সংসদ-সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের যে হুমকি ওয়াশিংটন দিয়েছে, তার পাল্টা জবাব হিসেবেই এই ‘স্পোর্টিং মুভ’ বা ক্রীড়া বর্জনের পথ বেছে নিতে চাইছে বার্লিন।
সম্প্রতি জার্মানিতে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, দেশটির ৪৭ শতাংশ মানুষ ট্রাম্পের নীতির প্রতিবাদে ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৩৫ শতাংশ মানুষ খেলা চালিয়ে যাওয়ার পক্ষে। যেহেতু ২০২৬ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই সেখানে জার্মানির অংশগ্রহণকে জাতীয় সম্মানের পরিপন্থী বলে মনে করছেন অনেকে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের মতো কঠোর পদক্ষেপ নেন, তবে জার্মানির পথ অনুসরণ করে ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জন করতে পারে। এখন সবার নজর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।