বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া ডেস্ক : প্রতিকূল আবহাওয়া আর শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে চেক প্রজাতন্ত্রের হিমাঙ্কের নিচে থাকা ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ের ফলে টেবিলের ৯ নম্বরে উঠে এসে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ১৬ নিশ্চিত করার আশা বাঁচিয়ে রাখল হানসি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের টার্নিং পয়েন্ট: লামিনে ইয়ামালের অনুপস্থিতিতে ম্যাচের ১০ মিনিটেই ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। তবে এরপরই শুরু হয় ফেরমিন লোপেজ ম্যাজিক। ৩৪ ও ৪২ মিনিটে দৃষ্টিনন্দন দুই গোল করে দলকে লিড এনে দেন এই তরুণ মিডফিল্ডার। যদিও বিরতির ঠিক আগে রবার্ট লেভান্ডভস্কির আত্মঘাতী গোলে ২-২ সমতায় ফেরে স্লাভিয়া।
দ্বিতীয়ার্ধে রাশফোর্ড-অলমো ম্যাজিক: দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে দানি অলমো ও মার্কাস রাশফোর্ডকে মাঠে নামান ফ্লিক। মাঠে নামার মাত্র ৩ মিনিটের মাথায় দূরপাল্লার জোরালো শটে বার্সাকে এগিয়ে নেন অলমো। ম্যাচের শেষ দিকে রাশফোর্ডের সহায়তায় নিজের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন লেভান্ডভস্কি, হুক শটে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন এই পোলিশ স্ট্রাইকার।
চতুর্মুখী শিরোপার স্বপ্ন: এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্লাভিয়া প্রাগ। অন্যদিকে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সামনে এখন ৪টি শিরোপার হাতছানি (লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে ও সদ্য জেতা স্প্যানিশ সুপার কাপ)। আগামী বুধবার কোপেনহেগেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটে ওঠার পথ প্রশস্ত হবে তাদের।