হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক: হলিউডের অ্যানিমেটেড সিনেমার ইতিহাসে আয়ের সব রেকর্ড ওলটপালট করে দিয়েছে ডিজনির নতুন ছবি ‘জুট্রোপলিস ২’ (অনেক দেশে যা ‘জুটোপিয়া ২’ নামে পরিচিত)। বিশ্বজুড়ে বক্স অফিসে ১৭০ কোটি ডলার (প্রায় ১৩০ কোটি পাউন্ড) আয় করে এটি এখন হলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড সিনেমা। এর মাধ্যমে ছবিটি গত বছর রেকর্ড গড়া ‘ইনসাইড আউট ২’-এর (১৬৯ কোটি ডলার) রেকর্ড ভেঙে দিল।
কেবল অ্যানিমেশন নয়, বিশ্ব বক্স অফিসের ইতিহাসে সব ধরনের সিনেমার তালিকায় ‘জুট্রোপলিস ২’ এখন নবম সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। আয়ের দৌড়ে এটি এখন ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’ ও এন্ডগেম’-এর মতো ব্লকবাস্টার সিনেমার ঠিক পেছনেই অবস্থান করছে।
হলিউডে সেরা হলেও বিশ্বে কততম? হলিউডে রেকর্ড গড়লেও বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে ‘জুট্রোপলিস ২’ এখনো দ্বিতীয় অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে চীনের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ‘নে ঝা ২’। গত বছর মুক্তি পাওয়া এই চীনা সিনেমাটি ২২০ কোটি ডলার আয় করে এখনো মুকুট ধরে রেখেছে।
২০১৬ সালের জনপ্রিয় সিনেমা ‘জুট্রোপলিস’-এর এই সিক্যুয়েলটি মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত হয়েছিল। থ্যাঙ্কসগিভিং ছুটিতে মুক্তির পর থেকেই এটি প্রেক্ষাগৃহে ঝড় তোলে। খরগোশ পুলিশ অফিসার জুডি হপস এবং শিয়াল নিক ওয়াইল্ডের রসায়ন আবারও দর্শকদের মুগ্ধ করেছে। ডিজনির কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এই সাফল্যকে ভক্তদের ভালোবাসা এবং নির্মাতাদের সৃজনশীলতার ফসল হিসেবে অভিহিত করেছেন।