LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

বছরের প্রথম গোল পেলেন মেসি

meesi

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও বার্সেলোনা—শব্দ দুটি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ২০২৬ সালে নিজের গোলবন্যার খাতা খোলার জন্য আবারও সেই ‘বার্সেলোনা’ নামকেই বেছে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এই বার্সেলোনা স্পেনের নয়, বরং ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব ‘বার্সেলোনা স্পোর্টিং ক্লাব’। ইন্টার মায়ামির ‘চ্যাম্পিয়নস ট্যুর’-এর অংশ হিসেবে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

২০২৬ সালের প্রাক-মৌসুমের প্রথম দুই ম্যাচে গোলহীন থাকার পর আজ স্বরূপে ফিরেছেন মেসি। ম্যাচের প্রথমার্ধে মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের সেই চেনা জোরালো শটে গোল করেন তিনি। এই গোলটি মায়ামিকে ১-০ তে এগিয়ে দেওয়ার পাশাপাশি দর্শকদের মনে করিয়ে দেয় মেসির সেই সোনালি দিনের কথা।

মায়ামির লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪১ মিনিটে ইকুয়েডরের ক্লাবটির হয়ে জোয়াও রোহাস গোল করে সমতা ফেরান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও মায়ামিকে এগিয়ে দেন নতুন তারকা জার্মান বেরতেরামে। এই গোলের রূপকার ছিলেন স্বয়ং মেসি। তাঁর নিখুঁত পাস থেকেই ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে গোল হজম করতে হয় ইন্টার মায়ামিকে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়নদের। আগের ম্যাচে আলিয়াঞ্জা লিমার কাছে বড় হারের পর মেসির এই গোল ও ছন্দ মায়ামি শিবিরের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

Related News

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

icc

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের কারণে আইসিসির ৩ বিলিয়ন ডলারের চুক্তি ঝুঁকির মুখে। বিস্তারিত জানুন গার্ডিয়ানের প্রতিবেদনসহ।

barca

আলবাসেতেকে হারিয়ে শেষ চারে বার্সা

আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা। ইয়ামাল ও আরাউহোর গোল এবং বার্সার আধিপত্য নিয়ে বিস্তারিত।

gianni

ইউক্রেনের বিতর্কিত তালিকায় ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের বিতর্কিত ‘মিরোতোভোরেতস’ তালিকায়। রাশিয়া-ইউক্রেন ক্রীড়া নিষেধাজ্ঞা ও ভূ-রাজনীতির বিস্তারিত।

f

Search