ইসলামি বিধান অনুযায়ী শোক প্রকাশের সঠিক পদ্ধতি
প্রিয়জনের মৃত্যুতে ইসলামি পদ্ধতিতে শোক প্রকাশ, ধৈর্যের ফজিলত এবং শোকাতুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার দোয়া ও নিয়মাবলী জানুন।
খেজুর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার যা প্রাকৃতিক চিনি, ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর। রমজান মাসে সেহরি ও ইফতারে খেজুর খাওয়া সুন্নত এবং এটি দ্রুত শক্তি সরবরাহ করে। তবে খেজুর সারা বছরই খাওয়া উচিত কারণ এটি দৈনন্দিন জীবনে বিভিন্ন উপকার করে।
বর্তমানে খেজুরের দাম ক্রমাগত বাড়ছে যা অনেকের জন্য চিন্তার বিষয়। প্রতিদিন বাজারে খেজুরের দাম ওঠানামা করে তাই কেনার আগে সর্বশেষ মূল্য জানা জরুরি। আজকের পোস্টে আমরা ২০২৪ সালে ১ কেজি খেজুরের দাম কত ছিল এবং ২০২৫ সালে খেজুরের সম্ভাব্য দাম কত হতে পারে তা নিয়ে আলোচনা করবো।
২০২৪ সালে ১ কেজি খেজুরের দাম ২৫০ থেকে ১,৫০০ টাকার মধ্যে ছিলো এবং ২০২৫ সালে ২৫০ থেকে ১৪০০ এর মধ্যে হতে পারে যা মান ও প্রকারের ওপর নির্ভর করে। আর হ্যা.২০২৫ সালে রমজান মাসে এর চাহিদার উপর ভিত্তি করে এর দাম আরো কিছুটা বাড়তে পারে।
জাইদি খেজুর মধ্যম মানের ও সাশ্রয়ী যা ৪০০-৫০০ টাকায় পাওয়া যায়। আজওয়া ও মরিয়ম খেজুর যা উচ্চমানের ও পুষ্টিগুণে সমৃদ্ধ এগুলো ১,০০০-১,২০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে বর্তমানে কিছু খেজুরের দাম কিছুটা কমেছে। নিচে খেজুরের দাম নিয়ে একটি টেবিল দেওয়া হলো। এই টেবিল ২০২৪ সালের খেজুরের দামের উপর ভিত্তি করে বানানো হয়েছে।
খেজুরের প্রকারভেদ |
১ কেজির দাম |
|
নিম্ন মানের খেজুর |
২৫০ – ৩০০ |
|
উচ্চ মানের খেজুর |
৯০০ – ১৫০০ |
|
কালমি খেজুর |
৮০০ – ১০০০ |
|
জাইদি খেজুর |
৩০০ – ৪০০ |
|
মরিয়ম খেজুর |
৯০০ – ১০০০ |
|
খুরমা খেজুর |
৩৫০ – ৪০০ |
খুরমা খেজুরের দাম সাধারণত ১ কেজির জন্য ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে হয়ে থাকে। এটি এক ধরনের শুকনা খেজুর যা বেশিরভাগ মানুষই শুকনা খেজুর হিসেবে চেনেন। খুরমা খেজুরের স্বাদ মিষ্টি এবং এটি সরাসরি খাওয়া যায় অথবা বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। অনেকেই এটি পছন্দ করেন এর পুষ্টিগুণের জন্য। কারণ এই খেজুর শরীরের জন্য অত্যন্ত উপকারী।
খুরমা খেজুরে রয়েছে প্রচুর পুষ্টি যেমন ফাইবার, ভিটামিন, মিনারেল এবং শক্তি। এটি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় যা দীর্ঘ সময় ধরে শরীরে এনার্জি বজায় রাখে। এছাড়াও এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তাই স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে শুকনা খুরমা খেজুর বেশ জনপ্রিয়।
বাজারে ৫০০ গ্রাম শুকনা খুরমা খেজুরের দাম ১৮০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যায় এবং আমরা বাজার গবেষনা করে এই ধারনা করছি যে ২০২৫ সালে ও ১ কেজি খুরমা খেজুরের মূল্য ৩৫০ থকে ৪০০ টাকার মধ্যেই থাকবে।
এই খেজুর বিভিন্ন জায়গায় সহজলভ্য এবং আপনি এটি বাজারের পাশাপাশি অনলাইনেও কিনতে পারেন। অনেকে খেজুর দিয়ে বিভিন্ন রান্নায় স্বাদ যোগ করে যেমন দুধের সাথে বিভিন্ন মিষ্টি খাবার বা সালাদে মিশিয়ে খেতে পারেন।
মরিয়ম খেজুর বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খেজুরের প্রজাতি। এর দাম ৯০০ টাকা থেকে ১,১০০ টাকার মধ্যে ছিলো ২০২৪ সালে, যা ১ কেজি খেজুরের জন্য প্রযোজ্য। মরিয়ম খেজুরের স্বাদ আজওয়া খেজুরের মতোই মিষ্টি ও সুস্বাদু। এটি খেতে যেমন ভালো তেমনি এর অনেক পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।
আজওয়া খেজুরের মতোই মরিয়ম খেজুরও শরীরের জন্য অনেক উপকারী। এটি প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে কাজ করে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ এবং ভিটামিন রয়েছে যা আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে। রমজান মাসে বা দৈনন্দিন স্ন্যাকস হিসেবে এটি একটি ভালো বিকল্প।
যারা কম পরিমাণে মরিয়ম খেজুর কিনতে চান তাদের জন্য ৫০০ গ্রামের প্যাকেটও পাওয়া যায়। ৫০০ গ্রাম মরিয়ম খেজুরের দাম ৫০০ টাকা থেকে ৬৫০ টাকা পর্যন্ত হয়। এই খেজুরটি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে অনেকেই এটি কিনে থাকেন। বিশেষ করে উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এটি খুবই জনপ্রিয়।
আজওয়া খেজুরকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খেজুর হিসেবে বিবেচনা করা হয়। সৌদি আরবসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই খেজুরের জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে আজওয়া খেজুর মুসলিমদের কাছে বেশ পছন্দের।
আজওয়া খেজুরের চাহিদা অনেক বেশি যার কারণে এর দামও অনেক বেশি। ২০২৪ সালে বাংলাদেশে প্রতি কেজি আসল আজওয়া খেজুরের দাম সাধারণত ৯০০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যে ছিলো এবং ২০২৫ সালে আমরা ধারনা করছি এর দাম কিছুটা বেড়ে ৯৫০ টাকা থেকে ১৩০০ মধ্যে হবে। বাজারে এর দাম বেশ ওঠানামা করে যা এর চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।
আসল আজওয়া খেজুর চেনার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা দেখে সহজেই আপনি তা আলাদা করতে পারবেন। প্রথমত আসল আজওয়া খেজুরের রং একদম কালো এবং অনেকটা কুচকুচে কালো হয়। এই গাঢ় কালো রঙের কারণে আজওয়া খেজুর অন্য খেজুর থেকে আলাদা দেখা যায়।
এছাড়া আজওয়া খেজুরের আকার তুলনামূলকভাবে বড় হয়। যদিও কিছু খেজুর ছোট বা মাঝারি আকারের হতে পারে তবে আসল আজওয়া খেজুর সাধারণত আকারে বড় হয় এবং দেখতে কিছুটা চ্যাপ্টা ধরনের।
যদি কোনো খেজুরের রং কালো না হয় বা আকারে খুব ছোট হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে সেটি আসল আজওয়া খেজুর নয়। আসল আজওয়া খেজুর সাধারণত কালো রঙের হওয়ায় এর রং এবং আকার দেখে আপনি তা সহজেই চিহ্নিত করতে পারবেন।
আজওয়া খেজুরের জনপ্রিয়তা থাকায় বাজারে এর নামে অনেক নকল খেজুরও বিক্রি হয়। তাই খেজুর কেনার সময় সতর্ক থাকতে হবে এবং আসল খেজুর চেনার জন্য এ বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া ভালো। আপনি চাইলে বিভিন্ন বিশ্বস্ত অনলাইন শপ থেকে আজওয়া খেজুর অর্ডার করতে পারেন। অনলাইনে কেনার সময় ভালো রেটিং এবং রিভিউ দেখে নেওয়া উচিত যাতে আপনি আসল খেজুর পেতে পারেন।
কালমি খেজুর হলো এমন এক ধরনের খেজুর যার রং সাধারণত গাঢ় কালো হয়ে থাকে। এটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। আমাদের দেশে কালমি খেজুর অনেক জনপ্রিয় বিশেষ করে রমজান মাসের সময়। এর মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণের কারণে এটি অনেকের কাছেই প্রিয়।
২০২৪ সালে কালমি খেজুরের দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে। বর্তমানে ১ কেজি কালমি খেজুরের দাম প্রায় ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যে থাকে। তবে বিভিন্ন দোকানে বা এলাকাভেদে এর দাম কিছুটা পার্থক্য হতে পারে। অনেক জায়গায় এর দাম আরও বেশি। বিশেষ করে যদি খেজুরের মান খুব ভালো হয় বা সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয়।
কালমি খেজুরের চাহিদা বাংলাদেশে খুব বেশি হওয়ার কারণে এর দামও তুলনামূলকভাবে বেশি হতে পারে। তবুও এটি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর হওয়ায় মানুষ দামের দিকে না তাকিয়ে এটি কিনতে আগ্রহী। এই খেজুরে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার এবং শক্তি থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। তাই অনেকেই এটি নাস্তা হিসেবে বা ইফতারের সময় খেয়ে থাকেন।
জাইদি খেজুর সম্পর্কে অনেকেই তেমন জানেন না তবে এটি একটি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর খেজুর। অন্যান্য খেজুরের তুলনায় জাইদির জনপ্রিয়তা কম হলেও এর স্বাদ এবং মানের কারণে এটি ধীরে ধীরে মানুষের মধ্যে পরিচিতি লাভ করছে। জাইদি খেজুর আকারে বড় এবং এর মিষ্টি স্বাদ একে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে।
বাজারে জাইদি খেজুর খুব সহজে পাওয়া যায় এবং এর দামও তুলনামূলকভাবে কম। সাধারণত প্রতি কেজি জাইদি খেজুরের দাম ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে হয়। এরকম সুলভমূল্যে ভালো মানের খেজুর পাওয়ায় এটি ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে যারা প্রতিদিন খেজুর খেতে চান কিন্তু ব্যয়বহুল খেজুর কিনতে চান না তাদের জন্য জাইদি খেজুর একটি চমৎকার সমাধান।
খেজুর খাওয়ার মাধ্যমে শরীরের শক্তি বৃদ্ধি পায়, রক্তশূন্যতা দূর হয় এবং হজম শক্তি উন্নত হয়। এছাড়া খেজুরে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এবং খনিজ।
হ্যাঁ খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে
হ্যাঁ খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক।
খেজুরে উচ্চ মাত্রার ফাইবার থাকায় এটি ক্ষুধা কমাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত খেলে এটি ওজন বাড়াতেও পারে।
খেজুরে প্রাকৃতিক চিনি থাকলেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত খাওয়াই উত্তম। খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স কম তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।স
হ্যাঁ খেজুরে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের সুস্থতায় ভূমিকা রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
খেজুরে ভিটামিন সি এবং ডি রয়েছে যা ত্বককে মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। এছাড়া এটি ত্বকের বয়সের ছাপ দূর করতেও সহায়ক।
খেজুরে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে এবং অস্টিওপরোসিস প্রতিরোধে সহায়ক।
হ্যাঁ খেজুর গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রসবের সময় শক্তি জোগায় এবং প্রসব সহজ করতে সহায়ক।
খেজুরে থাকা ভিটামিন বি৬ এবং ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
খেজুর সাধারণত কাঁচা খাওয়া যায় তবে বিভিন্ন ডেজার্ট, সালাদ বা মিল্কশেকে ব্যবহার করা যায়।
সাধারণত প্রতিদিন ২-৪টি খেজুর খাওয়া স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় তবে এটি ব্যক্তির স্বাস্থ্য এবং ডায়েটের ওপর নির্ভর করে।
হ্যাঁ খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
হ্যাঁ খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
হ্যাঁ খেজুর শিশুদের জন্যও পুষ্টিকর। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।
আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এছাড়া খেজুর দাম সম্পর্কিত আপনার অন্য কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।
আরো জানুন
সিরাজুস সালেকীন ও অদিতি শ্রেয়সী’র সঙ্গীত সন্ধ্যা গীতসুধা ১১ ফেব্রুয়ারি