LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: আবেদন জমা ৩১ অক্টোবর পর্যন্ত

TikTok

ডারউইন, ২৭ আগস্ট— টিকটক আবারও আয়োজন করছে জনপ্রিয় টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫। এবছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদ শহরে এটি অনুষ্ঠিত হবে। টিকটকে যেসব ব্র্যান্ড ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সৃজনশীল ও সফল ক্যাম্পেইন তৈরি করেছে এবং যারা টিকটকে ভিন্নভাবে দর্শকদের কাছে বিজ্ঞাপন তুলে ধরেছে তাদেরকে এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

 

গত বছরের সাফল্যের পর এবছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অ্যাড অ্যাওয়ার্ড। এই আয়োজনের উদ্দেশ্য হলো সেই সব প্রতিভাবান ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া, যারা নতুন ভাবনায় কাজ করে টিকটকে দারুণ সাড়া ফেলেছে।

 

এই বছর বাংলাদেশসহ ১৮টি দেশের ব্র্যান্ড এবং বিজ্ঞাপন সংস্থাগুলো তাদের ক্যাম্পেইন জমা দিতে পারবে। এসব দেশগুলোর মধ্যে আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, আজারবাইজান, সাইপ্রাস, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই আয়োজনে অংশ নিতে চাইলে, টিকটকে প্রকাশিত ক্যাম্পেইনটি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে চালু থাকতে হবে।

 

এবারের আয়োজনে মোট ৯টি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হবে। কনটেন্টে নতুনত্ব আনার জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’ ক্যাটাগরি, কনটেন্ট নির্মাতা, দর্শকদের সাথে ব্র্যান্ডের কাজের জন্য ‘কমিউনিটি কোর’ ক্যাটাগরি, স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইনের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’ বিভাগ এবং সচেতনতা প্রচারে দারুণ ব্র্যান্ডিংয়ে ক্যাম্পেইনের জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’ ক্যাটাগরি থাকবে।

 

এছাড়া, বিক্রি বা রিটার্ন বাড়াতে সফল ক্যাম্পেইনের জন্য ‘গোল ডিগার’ ক্যাটাগরি, কম বাজেটে ভালো ক্যাম্পেইনের জন্য ‘বুগি অন আ বাজেট’ ক্যাটাগরি, সাউন্ড, গান, ভয়েস ব্যবহারে ভালো ক্যাম্পেইনের জন্য ‘সাউন্ড অন প্লিজ’ ক্যাটাগরি থাকবে।

 

এই সাতটি মূল ক্যাটাগরির বাইরেও থাকবে আরও দুটি ক্যাটাগরি যেখানে ‘দ্য পিপল’স চয়েজ’ ক্যাটাগরিতে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সরাসরি ভোট দিয়ে বিজয়ীকে নির্বাচন করবে। ‘দ্য জি.ও.এ.টি. (গ্রেটেস্ট অব অল টাইম)’ ক্যাটাগরিতে সেরা সৃজনশীল কনটেন্ট দিয়ে সফল ক্যাম্পেইন তৈরির জন্য এই পুরস্কারটি দেওয়া হবে। মূল সাতটি ক্যাটাগরির যেকোনো একটিতে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে G.O.A.T পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এই ক্যাটাগরিতে এমন ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যারা টিকটকের কমিউনিটি, ট্রেন্ড আর কনটেন্ট স্টাইল অনুসরণ করে দারুণ কনটেন্ট তৈরি করেছে।

 

আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্র্যান্ড এবং এজেন্সিগুলো তাদের সেরা কাজ জমা দিতে পারবে। বিজয়ীদের ঘোষণা করা হবে রিয়াদে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে।

 

মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে, টিকটকের গ্লোবাল বিজনেস সল্যুশনস বিভাগের জেনারেল ম্যানেজার সাদি কানদিল বলেন, “গত বছরের দারুণ সাফল্যের পর এবছর আমরা সৌদি আরবের রিয়াদে টিকটক অ্যাড অ্যাওয়ার্ড নিয়ে আসছি। এই অ্যাওয়ার্ড শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বরং এটি সংস্কৃতি, আনন্দ এবং সর্বোপরি ব্যবসায়িক সাফল্যকে তুলে ধরে। মেটাপ (METAP) অঞ্চলের ব্র্যান্ড আর এজেন্সিগুলোর নতুন যেসব কাজ সামনে আসবে সেটি দেখার জন্য আমরা আগ্রহী।”

 

সম্পূর্ণ প্রোগ্রামের বিস্তারিত জানতে এবং ব্র্যান্ড এবং এজেন্সির এন্ট্রি জমা দিতে পারবেন এই লিঙ্কে: https://tiktokadawardsmetapee.com/2025

 

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস METAP 2025 সম্পর্কিত আরও তথ্য ও আপডেটের জন্য ভিজিট করুন https://tiktokadawardsmetapee.com/2025

 

Related News

elon musk

চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

মঙ্গল গ্রহ বাদ দিয়ে চাঁদে স্ব-বর্ধিষ্ণু শহর গড়ার ঘোষণা দিলেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১০ বছরের নতুন লক্ষ্য ও নাসার চুক্তি নিয়ে বিস্তারিত।

powerful

সূর্যের ভয়ংকর রূপ! ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্যের ‘সোলার ম্যাক্সিমা’র প্রভাবে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। জিপিএস, রেডিও ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

tarique rahman 1

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পকেও পেছনে ফেললেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।

chatgpt

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

ncp

জাতীয় নির্বাচন সামনে রেখে ৩ দলের প্রতীক বরাদ্দ ইসির: এনসিপি পেল ‘শাপলা কলি’

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি নতুন দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে। এনসিপি পেল ‘শাপলা কলি’। ১২ নভেম্বরের মধ্যে নিবন্ধনে আপত্তি জানানোর সুযোগ দিয়েছে ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

naca

৫৭ বছর পর চাঁদে মানুষ!

চীনকে পেছনে ফেলতে নাসা নভোচারীসহ আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণের সময় এগিয়ে এনেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। ২০২৭ সালে আর্টেমিস ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে

honor

কম দামে বাজারে অনার নিয়ে এলে নতুন স্মার্টফোন ‘প্লে ১০

অনার বাংলাদেশে Android Go OS সহ Honor Play 10 মডেলের নতুন স্মার্টফোন এনেছে। এতে আছে ৫০০০ mAh ব্যাটারি, ৪ GB র‍্যাম, ১২৮ GB স্টোরেজ এবং দাম ১০,৯৯৯ টাকা।

bainik eye

অন্ধত্ব আর স্থায়ী নয়! বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের তৈরি ‘জেনারিস’ নামের বিশ্বের প্রথম বায়োনিক চোখ সরাসরি মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে সম্পূর্ণ অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। এটি অন্ধত্বের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার

f

Search