গড় উচ্চতায় বিশ্ব রেকর্ড করেন নেদারল্যান্ড
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর ২০২৫ সালের তালিকা অনুযায়ী, নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে লম্বা জনসংখ্যার দেশ। বাংলাদেশের পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট।
পাস্তা প্রেমীদের জন্য দারুণ একটি নতুন পদ এখন আলোচনায়—লেমন রাভিওলি উইথ বেবি স্পিনাচ অ্যান্ড চিজ। লেবুর টক-মিষ্টি স্বাদ, চিজের ক্রিমি টেক্সচার আর পালংশাকের সতেজতা একসঙ্গে মিলিয়ে এই খাবারকে করেছে অনন্য।
এই পদটি রান্না করা খুবই সহজ এবং দ্রুত। মাত্র ২০–২৫ মিনিটেই তৈরি করা যায়। ব্যস্ত দিনের রাতের খাবারের জন্য এটি হতে পারে পারফেক্ট।
উপকরণ:
ফ্রেশ রাভিওলি (চিজ ভরা হলে ভালো)
বেবি স্পিনাচ
লেবুর রস ও খোসার কুচি
অলিভ অয়েল বা মাখন
কুঁচি করা রসুন
পারমেজান চিজ (গ্রেট করা)
লবণ ও গোলমরিচ স্বাদমতো
প্রস্তুত প্রণালী:
১. প্যাকেটের নির্দেশনা অনুযায়ী রাভিওলি সেদ্ধ করুন।
২. একটি প্যানে অলিভ অয়েল বা মাখন গরম করে রসুন ভাজুন।
৩. এরপর বেবি স্পিনাচ দিয়ে ভাজুন যতক্ষণ না নরম হয়।
৪. সেদ্ধ করা রাভিওলি যোগ করে লেবুর রস ও খোসার কুচি মিশিয়ে নিন।
৫. শেষে পারমেজান চিজ ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
এটি হালকা অথচ পেট ভরানো একটি খাবার। লেবুর টকভাব চিজের ভারী স্বাদকে হালকা করে, আর স্পিনাচ খাবারটিতে আনে পুষ্টি ও সতেজতা। এজন্যই এটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।