আন্তর্জাতিক : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালের বিশ্বের মানুষের গড় উচ্চতার তালিকা প্রকাশ করেছে, যেখানে পুরুষদের গড় উচ্চতায় শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস (৬ ফুট ১ ইঞ্চি)। নারীদের গড় উচ্চতাও সেখানে সর্বোচ্চ (৫ ফুট ৭ ইঞ্চি)।
নেদারল্যান্ডসের পরে মন্টিনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনার মতো ইউরোপীয় দেশগুলো ৬ ফুট গড় উচ্চতার তালিকায় রয়েছে।
অন্যদিকে, এই তালিকায় বাংলাদেশের পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট। একই অবস্থানে আছে নেপালসহ আরো কিছু দেশ। সর্বনিম্ন গড় উচ্চতা নিয়ে তালিকায় রয়েছে পূর্ব তিমুর (পুরুষ ৫ ফুট ৩ ইঞ্চি)। লাতিন আমেরিকার গুয়াতেমালার নারীরা (৪ ফুট ১১ ইঞ্চি) এই তালিকায় সর্বনিম্ন গড় উচ্চতার অধিকারী।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা ও পুষ্টিই এই উচ্চতা পার্থক্যের প্রধান কারণ।