নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা/লন্ডন: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে এবং ঢাকা ও লন্ডনের কূটনীতিকদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
তারেক রহমানের ঘনিষ্ঠ এক উপদেষ্টা জানান, “অনেক যদি-কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়তে পারেন।”
দলীয় সূত্র মতে, তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। তবে যাত্রার আগে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন।
সাম্প্রতিক মাসগুলোতে তারেক রহমান লন্ডনে প্রভাবশালী কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, যার কাছে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি তারেক রহমানের দ্রুত দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
ট্রাভেল পাস প্রক্রিয়া ও স্ট্যাটাস
দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ অন্যান্য সব প্রক্রিয়া বর্তমানে চলছে। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন, যা তাকে সেখানে স্থায়ীভাবে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ দেয় এবং ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার পথ খোলা রাখে।
নিরাপত্তা জোরদার করছে সরকার
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাঁর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারেক রহমান দেশে ফিরলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং বিএনপির সব যৌক্তিক অনুরোধ বিবেচনা করা হবে।
ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া চলছে, যার অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে।
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর গণতন্ত্রের নতুন যাত্রায় নানা বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন, তাই তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”