নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত’ হয়েছেন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) রাতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হাতে আমন্ত্রপত্র পৌঁছে দেন।
ঐতিহাসিক মুহূর্তকে স্বাগত জানালেন খালেদা জিয়া
আমন্ত্রণপত্র হস্তান্তরের পর বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, তাঁরা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এসেছেন। তিনি জানান, খালেদা জিয়া আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।
বদিউল আলম মজুমদার বলেন, “তিনি (খালেদা জিয়া) অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটা বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, খালেদা জিয়া ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসের প্রতি তাঁর সমর্থন ও দোয়া পুনঃপ্রকাশ করেছেন। তিনি বলেছেন:
“আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম। কারণ, এ রকম একটা ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার।”
মনির হায়দার আরও নিশ্চিত করেন যে, এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তাঁর দল আছে।
তারেক রহমানকেও আমন্ত্রণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এটি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে হস্তান্তর করা হয়।
কোনো রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গেলে আয়োজন প্রশ্নবিদ্ধ হবে কি না—এমন প্রশ্নের জবাবে মনির হায়দার আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস।”