LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ হলে জুলাই সনদে অবশ্যই স্বাক্ষর করব: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

‘নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বন্দর এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্য কয়েকটি রাজনৈতিক দল (জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি) গণপ্রজাতন্ত্রী ক্ষমতা (পিআর) ইস্যুতে শর্ত জুড়ে দিলেও বিএনপি সেই পথে হাঁটেনি।

তিনি বলেন, “আমরা কিন্তু সেই কথা বলিনি। বলেছি, আমরা অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করব, যদি আমরা যে কথাগুলো বলেছি, সেগুলো লিপিবদ্ধ করা হয়। যেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলোও যদি লিপিবদ্ধ করা হয়।”

বিএনপি মহাসচিব সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, “আমরা কিন্তু গণভোট মেনে নিয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে চলেছি। আগামী দিনেই জানতে পারবেন, বিএনপি সনদে স্বাক্ষর করবে কি না? এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন। একটু টেনশন থাকা ভালো।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার জন্য প্রস্তুত। তিনি বলেন, “তিনি দেশে ফিরে এলেই জনগণের মধ্যে যে উত্তাল সমুদ্র সৃষ্টি হবে, সেই উত্তালে সব অপশক্তি ধ্বংস হয়ে যাবে।”

জাতির সামনে যে সুযোগ এসেছে, সেই সুযোগ গ্রহণের ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন: “আমাদের সামনে যে সুযোগ এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, একটা সুষ্ঠু নির্বাচন করার এবং আমাদের ভবিষ্যৎকে গণতন্ত্রের পথে চলতে দেওয়ার—আমরা সেই সুযোগ গ্রহণ করব।”

বিএনপিকে একটি পরীক্ষিত রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, এই দল সংস্কার ও গণতন্ত্রের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপিই সংবিধানে সন্নিবেশ করেছিল, যার অধীনে চার-চারবার সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু শেখ হাসিনা এটি বন্ধ করে দেন, কারণ তারা জানে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না।

পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search