LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

‘জুলাই সনদ জনগণের সঙ্গে প্রতারণা’: নতুন শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে ‘জনগণের সঙ্গে প্রতারণা’ বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে একটি কাগজে সই করছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপি’র শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সনদ নিয়ে হতাশা: ‘প্রতারণা করে একটি কাগজে সই’
নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, গণ-অভ্যুত্থানের পর স্বাস্থ্য বা শ্রমের মতো জনসেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে কোনো আলোচনা হলো না কেন? তিনি বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিন্তু সেখানেও গণতন্ত্রের জন্য সবার ভালো উদ্দেশ্য দেখতে পাননি তাঁরা।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেই ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন:

“এই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। আমরা সব সময় জানি, রাজপথের শক্তি জয়ী হয়। নাহিদ ইসলাম জানান, এনসিপি কেবল গণতান্ত্রিক রূপান্তরের লড়াই নয়, বরং ‘বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা’ ও ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য লড়াই করবে। ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সব মানুষ একত্রিত হয়ে এই লড়াই করবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যে প্রবৃদ্ধির গল্প শোনানো হয়েছে, সেই কাঠামো থেকে দেশকে বের করে আনতে হবে। বাংলাদেশের সব উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে শ্রমিকেরা এখনও ন্যায্য মজুরির জন্য লড়াই করছেন। গার্মেন্টস, বস্তি ও কলকারখানায় আগুন লাগার ঘটনা ঘটলেও শ্রমিক মারা গেলে দুই লাখ বা তিন লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয়।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে যারা মাফিয়া অলিগার্ক ছিল, তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। বরং সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই মাফিয়াদের সুরক্ষা দেওয়া হচ্ছে, যারা শ্রমিকদের শোষণ করেছে। এনসিপি সেই অলিগার্কি ব্যবস্থার পরিবর্তন চায়।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির নেতাদের নাম ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক হিসেবে মাজহারুল ইসলাম ফকির, সদস্যসচিব হিসেবে শ্রমিকনেতা রিয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক হিসেবে শ্রমিক নেতা আরমান হোসেন দায়িত্ব পালন করবেন।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search