LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

এআই চ্যাটবট ব্যবহারে সতর্ক হন: যেসকল তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়

AI Chat Boot

ঢাকা: চ্যাটজিপিটিসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা গুরুতর ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। যেহেতু এই চ্যাটবটগুলো মানবিক বিচারক্ষমতা বা অনুভূতিবিহীন অ্যালগরিদমভিত্তিক সফটওয়্যার, তাই এদের সঙ্গে অতিরিক্ত বা সংবেদনশীল তথ্য শেয়ার করলে ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই ঝুঁকিগুলো এড়াতে এআই চ্যাটবটকে যে সাত ধরনের তথ্য কখনোই দেওয়া উচিত নয়, তা নিচে তুলে ধরা হলো:

১. ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড: লগইন তথ্য বা পাসওয়ার্ড যেকোনো সময় প্রকাশ পেতে পারে।

২. আর্থিক তথ্য: ব্যাংক হিসাব নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হলে আর্থিক ক্ষতি হতে পারে।

৩. ব্যক্তিগত গোপন তথ্য: পারিবারিক বিষয় বা অন্যান্য সংবেদনশীল গোপন তথ্য।

৪. চিকিৎসা বা ওষুধসংক্রান্ত পরামর্শ: ভুল তথ্যের ঝুঁকি এবং শারীরিক সমস্যার গোপন তথ্য প্রকাশের ভয়।

৫. ব্যক্তিগত সম্পর্কের তথ্য: চ্যাটবটের আবেগ বোঝার ক্ষমতা না থাকায় রোমান্টিক আলাপ এড়িয়ে চলা উচিত।

৬. গোপন তথ্য বা স্বীকারোক্তি: মানসিক চাপ কমানোর জন্য দেওয়া এই তথ্যগুলোও অনলাইনে প্রকাশ পেতে পারে।

৭. যেসব তথ্য প্রকাশ করতে চান না: সাধারণ কথোপকথনের তথ্যও অনলাইনে প্রকাশ পেলে বড় ধরনের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

Related News

elon musk

চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

মঙ্গল গ্রহ বাদ দিয়ে চাঁদে স্ব-বর্ধিষ্ণু শহর গড়ার ঘোষণা দিলেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১০ বছরের নতুন লক্ষ্য ও নাসার চুক্তি নিয়ে বিস্তারিত।

powerful

সূর্যের ভয়ংকর রূপ! ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্যের ‘সোলার ম্যাক্সিমা’র প্রভাবে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। জিপিএস, রেডিও ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

tarique rahman 1

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পকেও পেছনে ফেললেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।

chatgpt

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

ncp

জাতীয় নির্বাচন সামনে রেখে ৩ দলের প্রতীক বরাদ্দ ইসির: এনসিপি পেল ‘শাপলা কলি’

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি নতুন দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে। এনসিপি পেল ‘শাপলা কলি’। ১২ নভেম্বরের মধ্যে নিবন্ধনে আপত্তি জানানোর সুযোগ দিয়েছে ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

naca

৫৭ বছর পর চাঁদে মানুষ!

চীনকে পেছনে ফেলতে নাসা নভোচারীসহ আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণের সময় এগিয়ে এনেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। ২০২৭ সালে আর্টেমিস ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে

honor

কম দামে বাজারে অনার নিয়ে এলে নতুন স্মার্টফোন ‘প্লে ১০

অনার বাংলাদেশে Android Go OS সহ Honor Play 10 মডেলের নতুন স্মার্টফোন এনেছে। এতে আছে ৫০০০ mAh ব্যাটারি, ৪ GB র‍্যাম, ১২৮ GB স্টোরেজ এবং দাম ১০,৯৯৯ টাকা।

bainik eye

অন্ধত্ব আর স্থায়ী নয়! বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের তৈরি ‘জেনারিস’ নামের বিশ্বের প্রথম বায়োনিক চোখ সরাসরি মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে সম্পূর্ণ অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। এটি অন্ধত্বের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার

f

Search