LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ: সীতাকুণ্ডের ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

bnp

চট্টগ্রাম :দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও রেললাইন বন্ধ করে টায়ারে অগ্নিসংযোগসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন না পাওয়ার জেরে এই ঘটনা ঘটে।

গতকাল (সোমবার) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন:

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর

সীতাকুণ্ড পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন

যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ওই চার নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিক্ষোভ ও রেল অবরোধ: গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। বাদ পড়েন আসলাম চৌধুরী।

সন্ধ্যা সাতটার দিকে এই খবর ছড়িয়ে পড়লে ভাটিয়ারী, সলিমপুরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আসলাম চৌধুরীর অনুসারী নেতা-কর্মীরা। রাত নয়টার দিকে ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেওয়া হলে রেল চলাচলও বন্ধ হয়ে যায়।

পরে রাত ১১টার দিকে আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ থেকে অবরোধ তুলে নেওয়া হয়। ফলে দীর্ঘ চার ঘণ্টা পর যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর আনন্দ মিছিল: এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার পর কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন (মনোনয়ন পাওয়া প্রার্থীর বড় ভাই) জানান, আসলাম চৌধুরী কেন মনোনয়ন পাননি, তা কেবল দলের হাইকমান্ড ও আসলাম চৌধুরী জানেন। তিনি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই মিলে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান।

Related News

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

mirza fakhrul

ঠাকুরগাঁওয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

f

Search