বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
ঢাকা, ২০২৫ : জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনা অভিমুখে রওনা হওয়া আটটি ইসলামী দলের মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ।
তবে মিছিল আটকালেও দলগুলোর শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এই তথ্য জানা যায়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল শুরু হয়। জামায়াতসহ আন্দোলনরত আটটি ইসলামী দলের নেতাকর্মীরা ঘোষণা অনুযায়ী শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে মিলিত হন। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় নেতাকর্মীরা নভেম্বরে গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
প্রতিনিধি দলে যারা: স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন—
ইসলামী ৮ দল: আন্দোলনে অংশ নেওয়া আটটি ইসলামী দল হলো: জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
পাঁচ দফা দাবি: দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।