LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফ

bnp khondokar

কুমিল্লা প্রতিনিধি :  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন যে, দেশের বহু প্রতিক্ষিত জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রাক-নির্বাচনি গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বর্তমানে আলোচিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির তীব্র সমালোচনা করেন। তিনি এটিকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছেন।

“কিছু মহল এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। এর অর্থ—জনগণ ভোট দেবে দলকে, দল ঠিক করবে এমপি। এতে ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে এবং প্রতিনিধি জনগণের নয়, দলের হবে। এ ধরনের পরিকল্পনা মূলত নির্বাচন বিলম্ব ও বাধাগ্রস্ত করার কৌশল।”

তিনি জোর দিয়ে বলেন, জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলেই কেবল প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠিত হবে।

গত ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। এই সময় দলীয় নেতা-কর্মীরা কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

ড. মোশাররফ হোসেন বলেন, “আমাদের সিনিয়র নেতারা মিথ্যা মামলায় হাজত খেটেছে, বিভিন্ন মামলায় ৫ বছর কারাগারে ছিলাম। এবার জনগণ ভোট দিতে চায়, তাই দলকে সংগঠিত করুন এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।”

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search