নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
পটুয়াখালী প্রতিনিধি : ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে বিদেশিদের সঙ্গে চুক্তি করছে।
আজ রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালীতে এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, চলতি নভেম্বরেই ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে।
“ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কী ব্যবস্থা নিয়েছে? আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে। বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি।”
তিনি আরও বলেন, “মানুষ বাঁচতে চায়, দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়। আপনার সেদিকে নজর নেই। বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে… নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন।”
দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে।
“দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলে নিরাপত্তার প্রশ্ন। …ড. ইউনূস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করে গেছেন, সে কাজ করা যাবে না।”
তিনি ভারতের আদানীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে সে বিষয়েও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কেবল নিজেদের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অহমিকাকে প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিলে, তা টেকসই হবে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে ৮৪টি ধারা আছে, কিন্তু কয়জন মানুষ জানে সেগুলো কী? মানুষ এখনই জানতে চায় তার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে নিয়ন্ত্রণ হবে. তাই মূল মনোযোগ হওয়া উচিত মানুষের মৌলিক চাহিদা পূরণে।”