LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

বন্দর ও এলডিসি সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের এখতিয়ার নয়: তারেক রহমান

tareque rahman

রাজনীতি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের দেশের দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিষয়ে, যেমন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কিংবা এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

সোমবার (২৪ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।”

তারেক রহমান এলডিসি উত্তরণের সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক আখ্যা দেন। তিনি প্রশ্ন তোলেন, কেন সরকার আন্তর্জাতিক দর-কষাকষির সুযোগ হাতছাড়া করে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে? তাঁর মতে, উত্তরণে ‘যোগ্য’ হওয়া আর ‘প্রস্তুত’ হওয়া এক জিনিস নয়।

তিনি আরও বলেন, বন্দরের মতো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত প্রতিশ্রুতি সেই সরকারের নেওয়া উচিত, জনগণের কাছে যাদের জবাবদিহি রয়েছে।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search