LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

হাদি হত্যাকাণ্ডে উত্তাল ঢাকা: বড় ‘রাজনৈতিক’ ষড়যন্ত্রের ইঙ্গিত ডিএমপি কমিশনার

14445

ঢাকা: দেশজুড়ে আলোচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ডিবির তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান দুই আসামি সীমান্ত পেরিয়ে এখন ভারতের মেঘালয় রাজ্যে অবস্থান করছেন। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

15551

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। আজ রোববার দুপুরে

যেভাবে পালালেন খুনিরা: পুলিশ জানায়, ঘটনার পর প্রধান আসামি ফয়সাল ও আলমগীর অত্যন্ত সুপরিকল্পিতভাবে রুট পরিবর্তন করে পালিয়েছেন। ঢাকা থেকে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে তাঁরা ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। সেখানে ভারতীয় নাগরিক ফিলিপ পাল ও সঞ্জয়ের সহায়তায় তাঁরা অবৈধভাবে সীমানা পার হন। ভারতের তুরা নামক স্থানে তাঁদের রিসিভ করেন পূর্তি ও সামী নামের দুই ব্যক্তি। মেঘালয় পুলিশ এরই মধ্যে পূর্তি ও সামীকে গ্রেপ্তার করেছে।

চার্জশিট ও জবানবন্দি: ডিএমপি জানিয়েছে, মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে। গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ৬ জন এরই মধ্যে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ৪ জন সাক্ষীও আদালতে বক্তব্য দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই আদালতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে।

অবরোধের ডাক: হাদি হত্যার বিচার ও খুনিদের ফেরিয়ে আনার দাবিতে আজ বেলা ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুরুতে সকাল ১১টায় কর্মসূচি পালনের কথা থাকলেও ডিএমপির সংবাদ সম্মেলনের তথ্যাদি পর্যালোচনার পর সময় পরিবর্তন করা হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন। তাঁর দাফন সম্পন্ন হয়েছে জাতীয় কবির সমাধিস্থলের পাশে।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search