LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

ধর্মের নামে অপরাজনীতি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

mirza fakhrul

ঢাকা: ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত ইসলামীর নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, “মানুষকে ভুল বুঝিয়ে বলা হয় দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। তারা মোনাফেকি করে মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি আরও যোগ করেন, “যারা অতীতে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেনি এবং হানাদার বাহিনীকে সহায়তা করেছে, তাদের ইতিহাস আমরা ভুলিনি। রাজনীতি করতে চাইলে সোজা রাস্তায় করুন।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের জন্য একটি বড় পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, “আর মাত্র ২৩ দিন পর নির্বাচন। এই নির্বাচনেই নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে যাবে।” যারা নির্বাচন ঠেকানোর কথা বলছেন, তাদের সমালোচনা করে ফখরুল চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “ভেতরে খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোটও নেই।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি ইসলাম ধর্ম ও মহান আল্লাহর ওপর অবিচল আস্থায় বিশ্বাসী। জিয়াউর রহমানই সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করেছিলেন। বর্তমান সময়ে তারেক রহমানের ‘৩১ দফা’ এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’-এর মতো আধুনিক জনকল্যাণমূলক রাজনীতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search