বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
বগুড়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তাঁর পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৬ আসনে এবার মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত প্রতীকগুলো হলো:
তারেক রহমান (বিএনপি): ধানের শীষ
আবিদুর রহমান সোহেল (জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা
আবু নুমান মো. মামুনুর রশির (ইসলামী আন্দোলন বাংলাদেশ): হাতপাখা
আব্দুল্লাহ আল ওয়াকি (জাতীয় সমাজতান্ত্রিক দল): লাঙ্গল
দিলরুবা নূরী (বাসদ): মই
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন। এছাড়া এই আসনে হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
উল্লেখ্য, পুরো বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া।
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।
চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।
চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।
