সারাকিয়েহ যেন পানির ওপর এক রূপকথার গ্রাম
ইরানের খুজেস্তান প্রদেশের সারাকিয়েহ গ্রামকে বলা হয় ছোট ভেনিস। পানির ওপর জীবন, বালাম নৌকা এবং শাদেগান ভিজে অঞ্চলের অনন্য ভ্রমণ গাইড।
ঢাকা : পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মাগরিবের নামাজের পর থেকেই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানমালা শুরু হবে।
শবে বরাতের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রধান আলোচনা পেশ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
ব্যক্তিগত নফল ইবাদত, জিকির ও তাসবিহ পাঠের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত রাখা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। মোনাজাত পরিচালনা করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া সারাদেশের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।