LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

অর্থনৈতিক সংকটে মরক্কো: ১০ বছরের সন্তানকে নিয়ে সাঁতরে স্পেনের সেউটায় পৌঁছালেন মা

morocco

মাদ্রিদ: গত ১২ অক্টোবর মরক্কোর ফনিদেক শহর থেকে এক মা তাঁর ১০ বছর বয়সী সন্তানকে নিয়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের ছিটমহল সেউটায় পৌঁছানোর দুঃসাহসিক ঘটনাটি এখন মরক্কো ও স্পেনজুড়ে আলোচনার কেন্দ্রে। ঘণ্টার পর ঘণ্টা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তাঁরা সেউটার তীরে পৌঁছালে স্থানীয় গণমাধ্যমগুলোতে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে।

স্পেনের স্থানীয় গণমাধ্যম এল ফারো দে সেউটা জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটি শক্ত করে একটি ভাসমান বোর্ড ধরে আছে এবং তার মা পাশে সাঁতরাচ্ছেন। তাঁরা দুজনই অত্যন্ত ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় ডাইভিং স্যুট ও ফিন পরে তীরে পৌঁছান। স্পেনের সিভিল গার্ড সদস্যরা তাঁদের উদ্ধার করে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠান এবং পরে সেউটার শরণার্থী গ্রহণকেন্দ্রে পাঠানো হয়।

এই বিপজ্জনক সাগর পাড়ি দেওয়ার ঘটনা মরক্কোর গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরেছে। দেশটিতে বর্তমানে বেকারত্বের হার ১৩.৩ শতাংশ, যা তরুণদের মধ্যে ৩৬ শতাংশে পৌঁছেছে। চাকরির সুযোগ সীমিত থাকায় এবং ভালো ভবিষ্যতের আশায় মরক্কোর নাগরিকেরা ইউরোপমুখী হচ্ছেন।

তরুণদের আন্দোলন: ‘জেন জি ২১২’ নামের একটি সংগঠনের নেতৃত্বে সাম্প্রতিক তরুণ আন্দোলনগুলো দেশের হতাশা ও অর্থনৈতিক সংকটের গভীরতা তুলে ধরেছে। সেপ্টেম্বরের শেষ দিক থেকে স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে শত শত তরুণ মরক্কোর রাস্তায় নেমে এসেছেন।

বিপজ্জনক পথ: মরক্কো ও সেউটার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হওয়ায় অনেকেই সাঁতার কেটে প্রবেশের চেষ্টা করছেন। তীব্র স্রোত ও পাথুরে সৈকত সাঁতারুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩০ জন মরক্কোর নাগরিক সাঁতার কেটে সেউটায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

গবেষক আলী জুবাইদি বলেছেন, ক্রমেই বেশি সংখ্যক মরক্কোর নারী এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন, যা সামাজিক দৃষ্টিভঙ্গিকে নাড়িয়ে দিচ্ছে।

তিনি মনে করেন, সেউটায় সাঁতার কেটে পৌঁছানো শারীরিক ও মানসিক সাহসের পরিচায়ক, যা আগে কেবল পুরুষদের বৈশিষ্ট্য হিসেবে দেখা হতো। এখন নারীরাও প্রমাণ করছেন, তাঁরা সমানভাবে সক্ষম।

এদিকে সাগর পাড়ি দেওয়া সেই মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই পথটি খুব কঠিন ছিল এবং স্রোত তাঁকে বারবার পাথরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই অভিজ্ঞতা কতটা কঠিন, তা চেষ্টা না করলে কেউ বুঝতে পারবে না।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search