LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

Joyjatra

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে অবস্থান পরিবর্তন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে নোঙর করে আছে।

মঙ্গলবার জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, ইরানি নৌবাহিনীর (সেফা নেভি) কাছ থেকে জরুরি সতর্কবার্তা পাওয়ার পর তারা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

গত ২৬ জানুয়ারি পশ্চিম এশিয়ার জলসীমায় প্রবেশ করা এই জাহাজটি দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় ছিল। সম্প্রতি আরব আমিরাতের ফুজাইরাহ তেল স্থাপনায় ড্রোন হামলার পর ওই অঞ্চলে পুনরায় অস্থিরতা শুরু হয়। ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “ইরানিয়ান সেফা নেভির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজের অবস্থান পরিবর্তন করেছি। এখন হরমুজের ইরানিয়ান সীমানার ৪৩ নটিক্যাল মাইল এবং দুবাই থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।”

এর আগে খাবার পানি সংগ্রহের জন্য জাহাজটি মিনা সাকার বন্দর থেকে শারজাহ বন্দরে গিয়েছিল। তবে সোমবার দুপুরে পুনরায় সতর্কবার্তা পাওয়ায় নিরাপদ দূরত্বে সরে আসে জাহাজটি।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে ইরানের অনুমতি না মেলায় এটি হরমুজ প্রণালি পার হতে পারেনি। পরবর্তীতে ১৮ এপ্রিল আবারও চেষ্টা চালানো হলেও ইরানি নৌবাহিনীর বাধায় জাহাজটি আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন, জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিকই নিরাপদ আছেন। তিনি বলেন, “ইরানি কর্তৃপক্ষের সতর্কতার পর জাহাজটি অবস্থান বদল করেছে। জাহাজে পর্যাপ্ত পানি, জ্বালানি তেল ও খাবার রয়েছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার সময় জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পণ্য খালাস করছিল। সে সময় জাহাজটি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি তেল রিজার্ভারে মিসাইল হামলার পর আগুন ধরে যায়, যা নাবিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন সার রয়েছে, যা নিয়ে এর দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা।

সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত এই জাহাজটি এবং এর ৩১ জন নাবিকের নিরাপত্তা নিয়ে এখন উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় ‘বাংলার জয়যাত্রা’র ভবিষ্যৎ যাত্রা এখনো অনিশ্চিত।

Related News

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search