দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
বুয়েনস এইরেস/মায়ামি: বয়স ৩৮ পেরোলেও বল পায়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এখনো আগের মতোই গোল করছেন ও করাচ্ছেন। সদ্য শেষ হওয়া মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ক্যারিয়ারজুড়ে বিভিন্ন টুর্নামেন্টে মেসির সর্বোচ্চ গোলদাতা হওয়ার এই নজিরই বলে দেয়, কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা।
এই আয়োজনে মেসির ক্যারিয়ারের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরিসংখ্যান তুলে ধরা হলো। স্পেনের শীর্ষ লিগ লা লিগায়ই মূলত মেসির গোল করার সবচেয়ে বেশি দাপট দেখা গেছে।
লা লিগা: স্পেনের এই লিগে মেসি সর্বোচ্চ ৪৭৪ গোল করে চূড়ায় আছেন। তিনি একাই এই লিগে আটবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ২০১১–১২ মৌসুমে সর্বোচ্চ ৫০ গোল করার রেকর্ড আজও অক্ষুণ্ণ।
কোপা দেল রে: এই প্রতিযোগিতায় ৫ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ৮০ ম্যাচে তাঁর মোট গোল ৫৬টি। ২০১০–১১ মৌসুমে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
স্প্যানিশ সুপার কাপ: এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জেতা মেসি ২০ ম্যাচে করেছেন ১৪ গোল। এখানেও তিনি একক ও যৌথভাবে পাঁচবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
চ্যাম্পিয়নস লিগ: ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ৪ বার শিরোপা জেতার পথে ১৬৩ ম্যাচে তাঁর গোল ১২৯টি। তিনি এই টুর্নামেন্টে ৬ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। উয়েফা সুপার কাপেও দুবার সর্বোচ্চ গোলদাতা হন মেসি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেললেও ইউরোপের বাইরেও তাঁর গোল করার দাপট অব্যাহত আছে। এমএলএস: সদ্য শেষ হওয়া মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
লিগস কাপ: ২০২৩ সালে ইন্টার মায়ামির হয়ে এই প্রতিযোগিতায় ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
ক্লাব বিশ্বকাপ: বার্সেলোনার হয়ে ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি।
জাতীয় দল: আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন। এরপর ২০২১ সালে কোপা আমেরিকায় (৪ গোল) এবং সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ বাছাইয়েও সর্বোচ্চ গোলদাতা (৮ গোল) হয়েছেন তিনি।