LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

messi
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

বুয়েনোস আইরেস/নিউইয়র্ক: বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন—এই কৌতূহল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও, এবার ইন্টার মায়ামি তারকা মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের সঙ্গে থাকতে চান। তবে বরাবরের মতোই তাঁর শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।

গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এই আকাঙ্ক্ষার কথা জানান।

মেসি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”

আর্জেন্টাইন এই কিংবদন্তি যোগ করেন, “আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।”

মেসি জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তাড়াহুড়ো করতে চান না। গত সেপ্টেম্বরেও তিনি বলেছিলেন, সবকিছু নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর।

messi1

মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসি বলেন, “আমি চেষ্টা করছি ভালো থাকতে, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকতে। যখন শরীর সাড়া দেয় না, তখন আনন্দ পাই না। তাই ভালো না লাগলে থাকতে চাই না। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মৌসুম শেষ করব, প্রাক্‌-মৌসুমে প্রস্তুতি নেব, তখন ছয় মাস বাকি থাকবে। তারপর দেখা যাবে কেমন অনুভব করি।”

পারফরম্যান্সের দিক থেকে মেসি এখনো দারুণ ছন্দে আছেন। ইন্টার মায়ামির হয়ে তিনি সদ্য সমাপ্ত মেজর লিগ সকার (এমএলএস) নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছেন। এ ছাড়া ২০২৫ সালে এমএলএস এমভিপি (সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়) পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি। এই পুরস্কার জিততে পারলে তিনি হবেন প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই মৌসুমে এমভিপি জিতবেন।

এই মুহূর্তে মেসির চোখ অবশ্য ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জেতায়। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর ভোরে প্লে-অফের দ্বিতীয় ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে।

Related News

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

icc

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের কারণে আইসিসির ৩ বিলিয়ন ডলারের চুক্তি ঝুঁকির মুখে। বিস্তারিত জানুন গার্ডিয়ানের প্রতিবেদনসহ।

f

Search