চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক
মঙ্গল গ্রহ বাদ দিয়ে চাঁদে স্ব-বর্ধিষ্ণু শহর গড়ার ঘোষণা দিলেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১০ বছরের নতুন লক্ষ্য ও নাসার চুক্তি নিয়ে বিস্তারিত।
ঢাকা: দেশে অবৈধ মুঠোফোন বিক্রি ও ব্যবহার বন্ধ করতে এবং ডিজিটাল জালিয়াতি কমাতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামে একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এই ব্যবস্থার ফলে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটগুলোই দেশের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) হ্যান্ডসেট নেটওয়ার্ক সংযোগ পাবে না।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, অবৈধ মুঠোফোন ও সিম ব্যবহারের কারণে দেশে ডিজিটাল জালিয়াতি ব্যাপকভাবে বেড়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফয়েজ আহমদ তৈয়্যব।
জালিয়াতি হ্রাস: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে।
রাজস্ব ক্ষতি: অবৈধ মুঠোফোন হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়, যা এনইআইআর বন্ধ করবে। ১৬ ডিসেম্বর থেকে যেকোনো মাধ্যমে নতুন মুঠোফোন কেনার আগে ক্রেতাকে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। বৈধ হলে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে।

মুঠোফোন।
মুঠোফোন বৈধ কিনা, যাচাইয়ের উপায়:
ধাপ-১: ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠান।
ধাপ-২: ফিরতি বার্তার মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানা যাবে।
বিদেশ থেকে ব্যক্তিগতভাবে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য নেটওয়ার্কে সচল থাকবে। এই সময়ের মধ্যে গ্রাহককে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিল করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অনলাইন নিবন্ধনের উপায় (neir.btrc.gov.bd পোর্টাল):
পোর্টাল ভিজিট করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
‘Special Registration’ সেকশনে গিয়ে আইএমইআই নম্বর দিন।
পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদির ছবি আপলোড করুন।
বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, অবৈধ হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
দ্রষ্টব্য: যাত্রী ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের একটি হ্যান্ডসেট বিনাশুল্কে এবং শুল্ক দিয়ে আরও একটি হ্যান্ডসেট আনতে পারবেন।

মুঠোফোন।
ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই ও ডি-রেজিস্ট্রেশন :
বর্তমানে নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই।
অবস্থা যাচাই (ব্যবহৃত ফোন): হ্যান্ডসেট থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর পাঠিয়ে ফিরতি এসএমএসে হালনাগাদ অবস্থা জানতে পারবেন।
ডি-রেজিস্ট্রেশন (বিক্রি বা হস্তান্তরের জন্য): হ্যান্ডসেট বিক্রির প্রয়োজন হলে *১৬১৬১# ডায়াল করে বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের সিমটি অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত হতে হবে।
এনইআইআর সম্পর্কিত যেকোনো তথ্য জানতে বিটিআরসির হেল্প ডেস্ক নম্বর (১০০) অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বরে (১২১) ডায়াল করা যাবে।